পূজা উদযাপন পরিষদ কুবির নবীন বরণ অনুষ্ঠান – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৬ সেপ্টেম্বর ২০২৩, ৫:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পূজা উদযাপন পরিষদ কুবির নবীন বরণ অনুষ্ঠান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংগঠন পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ১৬ তম ব্যাচকে অনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়েছে৷ 

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে এই আয়োজন হয়। দীপ চৌধুরীর সঞ্চালনায় ও পরিষদের সভাপতি ধ্রুব বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ১৬ তম আবর্তনের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মৃণাল কান্তি গোস্বামী বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করতে হবে, এজন্য তোমাদের এগিয়ে যেতে হবে। আমার অনুরোধ তোমরা এমন কোন কাজে জড়িয়ে যাবে না যার দ্বারা এই প্রতিষ্ঠানের দেশ ও সমাজের কাছে মাথা নত করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো প্রথমেই তোমাদের অভিনন্দন জানাচ্ছি৷ আমার কিছু ভিশন আছে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে৷ এজন্য সকলের সহযোগিতা দরকার৷ মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন আমাদের বিশ্ববিদ্যালয় দারুন উন্নতি করছে৷ 

 তিনি আরো বলেন, আমি এখানে শুধু ফাইল সাইন করার জন্য আসিনি, বিশ্ববিদ্যালয়কে নেতৃত্বস্থানীয় জায়গায় নিয়ে যেতে চাই। মেধাবৃত্তি চালু করেছি, গবেষনা ও পাবলিকেশনে সুবিধা বৃদ্ধি করছি ও সকলকে উৎসাহিত করছি৷ খুব অল্পসময়ের মধ্যের হাই র‍্যাংকড জার্নালে আমাদের শিক্ষকরা গবেষনা প্রকাশ করছে৷ গুচ্ছেও পছন্দের তালিকায় পর পর দুই বছর আমরা শীর্ষে।

পূজা উদযাপন পরিষদের সভাপতি ধ্রুব বিশ্বাস বলেন, আমি উপাচার্য স্যারসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য৷ উপাচার্য স্যার যে অগ্রযাত্রায় শামিল হয়েছেন তাকে আমরা সাধুবাদ জানাই৷ পাশাপাশি স্যারকে হেয় প্রতিপন্ন করার মতো ষড়যন্ত্র যারা করছে পূজা উদযাপন পরিষদ সবসময়ই তার বিপক্ষে থাকবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০