জামালপুর প্রতিনিধি>আধুনিক প্রযুক্তি কৃষক পর্যায়ে উন্নতমানের ধান,গম,ও পাট বীজ উৎপাদন সংরক্ষন ও বিতরন প্রকল্পেের আওতায় বাস্তবায়িত রোপা আমন প্রর্দশনী জাত বি আর ৮৭ ধান কাটায় মাঠ দিবস পালিত হয়েছে। আমন মৌসুমে যে সকল ধানের জীবন কাল কম সে সব জাতের মধ্যে বি আর ৮৭ একটি । এই ধান অল্প দিনে কেটে সময়মত সরিষা চাষ করা যায়।কৃষকেরা ৩ টি ফসল করতে সুবিধা হয়। ভারতি সরিষা চাষ করা দেশের তেল আমদানিতে চাপ কমে। ৮৭ ধান চাষে চাষিদের উৎসাহিত করতে জামালপুর কৃষি সম্প্রসারণ অফিস আয়োজিত মাঠ দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার বিকালে জামালপুর সদর উপজেলা শরিফপুর গ্রামে মল্লিকবাড়িতে বি আর ৮৭ ধান কাটিং এ উপর কৃষক মাঠ দিবস পালিত হয়।মাঠ দিবসে সদর উপজেলার কৃষি কর্মকর্তা দিলরোবা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ।
জামালপুর খামারবাড়ির উপ পরিচালক জাকিয়া সুলতানা,কৃষি সম্প্রারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক হারুন অর রশিদ । জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা দিলরোবা ইয়াসমিন,জেলা কৃষকলীগের সভাপতি মোখলেছুর রহমান জিন্নাহ। সাংবাদিক শাহ্ আলী বাচ্চু প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরিফপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ শাহনেওয়াজ। মাঠ দিবস অনুষ্ঠানে শরিফপুর,মির্জাপুর,রাঙ্গামাটিয়া ও বগালী গ্রামে শতাধিক কৃষাণ,কৃষাণী উপস্থিত ছিলেন।শাহ্ আলী বাচ্চু।
মন্তব্য করুন