সদরপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্ভোধন করলেন জেলা প্রশাসক – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৯ নভেম্বর ২০২২, ৯:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সদরপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্ভোধন করলেন জেলা প্রশাসক

সদরপুর প্রতিনিধি>গতকাল ৯ নভেম্বর বুধবার  ‘উদ্ভোধনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই শ্লোগান কে সামনে রেখে ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ চত্তরে  মুজিব শতবর্ষ পার্কে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এর  শুভ উদ্ভোধন করেছেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। উদ্ভাবনী মেলায় উপজেলার ২৮ টি দপ্তর ষ্টল নিয়ে তাদের বিভিন্ন প্রকার  কার্যক্রম প্রদর্শন করেন।

এসময় জেলা প্রশাসক প্রতিটি ষ্টল ঘুরে দেখেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে  উদ্ভাবনী মেলায়  নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে  সংংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল  সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত গোলদার। জেলা প্রশাসকের আগমন উপলক্ষে সদরপুর উপজেলা সেজেছিল বর্ণিল সাজে।

উপজেলা প্রশাসনের আয়োজনে নেওয়া হয় বিভিন্ন কার্যক্রমের উদ্যোগ। তার মধ্যে ছিল ডিজিটাল উদ্ভা বনী মেলা ২০২২ উদ্ভোধন, উপজেলা পরিষদ ও থানা পরিদর্শন, সদরপুর গার্লস স্কুলের ছাত্রীদের মার্শাল আর্টের শুভ উদ্ভোধন, উপজেলা পরিষদ দরবার হলে বীজ ও রাসায়নিক সার বিতরণ,  মুক্তিযোদ্ধাদের কমপ্লেক্স এর শুভ উদ্ভোধন,  সন্ধানী ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের
উদ্দোগে সেচ্ছায় রক্তদান কর্মসূচী, বীর মুক্তিযোদ্ধাদের  ডিজিটাল স্মার্ট কার্ড বিতরণ ও সনদ  বিতরণ। 

সকাল ১০ টায় জেলা প্রশাসক অতুল সরকার সদরপুর থানায় আগমন উপলক্ষে জেলা প্রশাসক কে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনারে নেতৃত্ব দেন  সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত গোলদার, পরে প্রতিটি কর্মসূচির শুভ উদ্ভোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।

এরপর  উপজেলা পরিষদ দরবার হলে এক আলোচনা সভায় অংশ নেন জেলা প্রশাসক। তখন সদরপুর শিল্পকলা একাডেমির পক্ষ থেকে গান পরিবেশন করে জেলা প্রশাসক কে স্বাগত জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার। সবশেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্ভোধন, মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড ও সনদ বিতরণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’—চীন ও মালয়েশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য

সংসদে অতিরিক্ত সময় চাওয়ায় স্পিকারের রসিকতা, ‘এখন সময় চাইয়া লজ্জা দেবেন না’

রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকার আশ্বাস দিয়েছে চীন: মির্জা ফখরুল

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১০

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

১১

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

১২

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১৩

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১৫

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৬

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৭

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৯

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

২০