যুক্তরাষ্ট্রে ছোট বিমান বিধ্বস্ত, পাইলটসহ পাঁচজনের মৃত্যু – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২ মে ২০২৬, ৪:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ছোট বিমান বিধ্বস্ত, পাইলটসহ পাঁচজনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিল কান্ট্রিতে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ পাঁচজন আরোহীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চারজন পিকেলবল খেলোয়াড় ছিলেন, যারা একটি টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছিলেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (১ মে) রাত প্রায় ১১টার দিকে উইম্বার্লি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই পাইলটসহ পাঁচজনই নিহত হন। তবে নিহতদের নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

জানা গেছে, খেলোয়াড়রা সান আন্তোনিওর কাছে নিউ ব্রাউনফেলস শহরে একটি প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছিলেন। শহরটি সান আন্তোনিও থেকে প্রায় ৩০ মাইল দূরে অবস্থিত।

ফ্লাইট তথ্য অনুযায়ী, সেসনা ৪২১সি মডেলের বিমানটি অ্যামারিলো থেকে উড্ডয়ন করে নিউ ব্রাউনফেলস ন্যাশনাল এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। পরে এটি একটি জঙ্গলাকীর্ণ এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ জানতে ফেডারেল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

অ্যামারিলো পিকেলবল ক্লাব জানিয়েছে, নিহত চারজনই তাদের ক্লাবের সদস্য ছিলেন। ক্লাবের সভাপতি ড্যান ডায়ার বলেন, তারা নিয়মিত খেলায় অংশ নিতেন এবং বেশ পরিচিত খেলোয়াড় ছিলেন।

তিনি আরও জানান, একই সময়ে অ্যামারিলো থেকে আরেকটি বিমান একই ইভেন্টে যাচ্ছিল, সেটি নিরাপদে গন্তব্যে অবতরণ করে।

এয়ার ট্রাফিক কন্ট্রোল সূত্রে জানা যায়, দুর্ঘটনার আগে দ্বিতীয় বিমানের পাইলট প্রথম বিমানের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পরে বিমানটি রাডার থেকে অস্বাভাবিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার আগে জরুরি সংকেতও পাঠানো হয়েছিল বলে জানা গেছে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ঘটনার সময় আকাশ মেঘলা ছিল এবং কয়েক ঘণ্টা পর ওই এলাকায় ঝড়-বৃষ্টি হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০