ভূমিকম্প আতঙ্কে ডিআইইউ’র আজকের সকল ক্লাস-পরীক্ষা স্থগিত – দৈনিক দেশেরকথা
arif khanh
২৩ নভেম্বর ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভূমিকম্প আতঙ্কে ডিআইইউ’র আজকের সকল ক্লাস-পরীক্ষা স্থগিত

টানা ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) আজকের (২৩ নভেম্বর) সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলামের অনুমোদনে প্রকাশিত নোটিশে বলা হয়, “অনিবার্য কারণে আজকের ক্লাস ও পরীক্ষাসমূহ স্থগিত করা হলো।”

শুক্রবারের প্রধান ভূমিকম্পের পর শনিবার আরও তিন দফা কম্পন অনুভূত হলে শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়। পুরাতন ক্যাম্পাসের একটি ভবন এবং ৩–৪ নম্বর আবাসিক হলে দেয়ালে ফাটল দেখা দেওয়ায় আতঙ্ক আরও বাড়ে। এ অবস্থায় রবিবার মধ্যরাতে আবাসিক হলের শিক্ষার্থীরা পুরাতন ক্যাম্পাস ছেড়ে নতুন ক্যাম্পাসে এসে পরীক্ষা স্থগিতের দাবিতে অবস্থান নেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ধারাবাহিক কম্পনের পর হলে থাকা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং মানসিকভাবে তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না। একজন শিক্ষার্থী বলেন, “রুমে উঠলেই ভয় লাগে। শুধু আজ নয়, কয়েকদিনের জন্য পরীক্ষা বন্ধ জরুরি।”

শিক্ষার্থীরা জানান, নোটিশে আজকের ক্লাস–পরীক্ষা স্থগিত হওয়ায় কিছুটা স্বস্তি মিললেও পরবর্তী সিদ্ধান্ত নিয়ে তারা এখনো অনিশ্চয়তায় আছেন। তারা ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষার চাপ না বাড়ানোর দাবি জানিয়েছে। 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১০

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১১

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৩

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৪

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৫

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৬

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

১৯

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

২০