ভালুকা উপজেলা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন এর সাথে ভালুকা উপজেলা শ্রমিকদলের সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগের নেতৃত্বে গত মঙ্গলবার রাতে ভালুকা উপজেলা শ্রমিকদলের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহাগ সরকার, ভালুকা উপজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আল হাকিমুল হাসান সুমন, ভালুকা উপজেলা অটো টেম্পু, সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়া প্রমুখ। এছাড়াও এসময় শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন