বেনাপোল বন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহত-আহত শ্রমিক পরিবারের পাশে আবু তাহের ভারত – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১৩ এপ্রিল ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেনাপোল বন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহত-আহত শ্রমিক পরিবারের পাশে আবু তাহের ভারত

যশোরের বেনাপোল স্থলবন্দরে গত ৭ এপ্রিল ঘটে যাওয়া ক্রেন দুর্ঘটনায় এক শ্রমিক নিহত ও অপর এক শ্রমিক আহত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।

সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে তিনি নিহত শ্রমিকের পরিবারের হাতে নগদ ৫০ হাজার টাকা, ৪ বস্তা চাল, ডাল ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। একই সঙ্গে আহত শ্রমিকের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা এবং খাদ্যসামগ্রী প্রদান করেন।

এ সময় আবু তাহের ভারত বলেন, একসময় বেনাপোল বন্দর একটি ছোট বন্দর ছিল, কিন্তু শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে আজ এটি দেশের বৃহত্তম স্থলবন্দরে পরিণত হয়েছে। তিনি অভিযোগ করেন, এত গুরুত্বপূর্ণ বন্দর হওয়া সত্ত্বেও এখানকার মানুষের মৌলিক সুযোগ-সুবিধা এখনও নিশ্চিত হয়নি। বিশেষ করে একটি আধুনিক হাসপাতাল, উন্নত শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসন ব্যবস্থার অভাব প্রকট।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় আহত শ্রমিকদের দ্রুত চিকিৎসার জন্য উন্নত স্বাস্থ্যসেবা না থাকায় অনেক ক্ষেত্রে রোগীদের যশোরে নেওয়ার পথে মৃত্যুর ঘটনা ঘটে। তাই বেনাপোলে একটি আন্তর্জাতিক মানের জেনারেল হাসপাতাল স্থাপনের দাবি জানান তিনি।

আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রীর উলাশী খাল খনন কর্মসূচিতে আগমনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, বেনাপোলবাসীর দীর্ঘদিনের দাবি ও সমস্যাগুলো সরকারের নজরে আসবে এবং সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আব্দুল আহাদ, বিএনপি নেতা আতিয়ার মল্লিক, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসহাক, সাদীপুর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেকসহ স্থানীয় নেতাকর্মীরা। এছাড়া বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন হোসেনসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতারাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০