মানিকগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ কিশোরের – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৮ মে ২০২৬, ৯:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ কিশোরের

মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। শুক্রবার (৮ মে) উপজেলার তিল্লি বিলপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কিশোররা হলেন উপজেলার তিল্লী গ্রামের আলম, সোনা মিয়া ও কালু মিয়া। তাদের প্রত্যেকের বয়স ১৫ থেকে ১৬ বছর বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি কংক্রিটবোঝাই ট্রাক দড়গ্রাম এলাকা থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন এবং তারা সবাই কিশোর।

সংঘর্ষে মোটরসাইকেলের পেছনে থাকা আলম ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুই আরোহী কালু ও সোনা মিয়াকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যায়।

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেল জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি মোশারফ হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১০

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১১

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৩

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৪

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৫

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৬

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

১৯

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

২০