নাটোরে বজ্রপাতে কৃষকসহ ২ জনের মৃত্যু, ৮ জন আহত – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১ অগাস্ট ২০২২, ৮:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে বজ্রপাতে কৃষকসহ ২ জনের মৃত্যু, ৮ জন আহত

নাটোরের বাগাতিপাড়ায় চায়ের দোকানে বজ্রপাতে আশিক আলী (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৭ জন। এছাড়া বড়াইগ্রামে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে ছলিমউদ্দিন প্রামাণিক (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বাগাতিপাড়ার করমদোসী এলাকায় একটি চায়ের দোকানে আকস্মিক বজ্রপাত হলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত আশিক একই এলাকার সিহাব উদ্দিনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, বাড়ির পাশে চায়ের দোকানে বসেছিলেন আশিক ও তার বাবা সিহাব উদ্দিনসহ আরও ১০/১২ জন। এ সময় বৃষ্টি শুরু হয় এবং কিছুক্ষণ পর দোকানটিতে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই আশিক মারা যান। আহত হন সিহাব উদ্দিন, মোমীন, হাফেজ, সারোয়ার, বেলাল, শফিক ও রুপারী বেগম। আহতদের মধ্যে ৫ জনকে পুঠিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অপর ২ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

নাটোরের বড়াইগ্রামে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম ছলিমউদ্দিন প্রামাণিক (৪৫)। সে উপজেলার বনপাড়া পৌর শহরের চকপাড়া এলাকার মৃত নইমউদ্দিন প্রামাণিকের ছেলে। সোমবার সকাল ১০টার দিকে গুড়িগুড়ি বৃষ্টির সময় পার্শবর্তী চিনিডাঙ্গা বিলে ধানের জমিতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আহত হয় অপর কৃষক বনপাড়া পৌর শহরের মহিষভাঙ্গা এলাকার ছাবেদ চৌধুরী (৪৪)। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

১০

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

১১

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১২

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১৩

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১৪

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৫

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৬

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৭

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৯

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

২০