পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে প্রাণ হারালেন সন্দেহভাজন মাদক ব্যবসায়ী – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২৫ এপ্রিল ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে প্রাণ হারালেন সন্দেহভাজন মাদক ব্যবসায়ী

নারায়ণগঞ্জে পুলিশের একটি অভিযানের সময় ধাওয়া এড়াতে গিয়ে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (আজ) দুপুরের দিকে চানমারির সেকশন বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় রাস্তার পাশে একজন ব্যক্তি প্রকাশ্যে মাদক বিক্রি করছিলেন বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের সময় পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করলে তিনি পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশের হাত থেকে রক্ষা পেতে তিনি রাস্তার পাশের একটি ময়লা-আবর্জনায় ভর্তি পুকুরে লাফ দেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পুকুরে লাফ দেওয়ার পর সেখানে জমে থাকা ময়লার মধ্যে একটি ড্রামের ভেতরে তার মাথা আটকে যায়। দীর্ঘ সময় চেষ্টা করেও তিনি নিজেকে মুক্ত করতে পারেননি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

এলাকাবাসী বিষয়টি জানতে পেরে কয়েক ঘণ্টা পর উদ্ধার তৎপরতা শুরু করে। পরে তাকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুরো এলাকায় শোক ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তদন্ত চলছে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০