পাকিস্তানকে ক্রিকেট শেখাল বাংলাদেশ”—রমিজ রাজার প্রশংসা বৃষ্টির মতো – দৈনিক দেশেরকথা
arif khanh
২৩ জুলাই ২০২৫, ২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে ক্রিকেট শেখাল বাংলাদেশ”—রমিজ রাজার প্রশংসা বৃষ্টির মতো

দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে পরাজিত করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এই জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের ক্রিকেটভক্তরা, আর হতাশ পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। তবে সাবেক পাকিস্তান অধিনায়ক ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা হার মেনে প্রশংসা করেছেন বাংলাদেশ দলের পারফরম্যান্সের।

বাংলাদেশ সফরে ধারাভাষ্য দেওয়ার পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’-এ সিরিজের নানা দিক নিয়ে বিশ্লেষণ করেছেন তিনি।

রমিজ রাজা বলেন, “বাংলাদেশকে অনেক অভিনন্দন। তারা আবার প্রমাণ করেছে কীভাবে কঠিন কন্ডিশনে ব্যাটিং ও বোলিং করতে হয়। যদিও শেষ দিকে কয়েকটি ক্যাচ মিস করেছে, তবে চাপের ম্যাচে এমনটা হতেই পারে। ফাহিম আউট না হলে হয়তো ফল ভিন্ন হতে পারত। তবে ১৫ রানে ৫ উইকেট হারিয়ে পাকিস্তান নিজেরাই নিজেদের জন্য পথ কঠিন করে তোলে।”

জয়ের অন্যতম কারণ হিসেবে রমিজ আত্মবিশ্বাসকে বড় ফ্যাক্টর হিসেবে দেখেন। বিশেষভাবে প্রশংসা করেছেন জাকের আলীর ম্যাচজয়ী ইনিংসের, “পাকিস্তান ৩-০তে সিরিজ জিতে এসেছিল, তাই স্বাভাবিকভাবে ফেবারিট ছিল। কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা ঘরের মাঠে যেভাবে আত্মবিশ্বাস নিয়ে খেলেছে, সেটা দারুণ। জাকের আলীর ইনিংস ছিল সত্যিই চমৎকার।”

তিনি পাকিস্তান দলের স্পিন বোলিং বিভাগ নিয়েও প্রশ্ন তুলেছেন, “এই কন্ডিশনে একজন নিয়মিত স্পিনার থাকা অত্যন্ত জরুরি। আজ পাকিস্তানের একটিও স্পেশালিস্ট স্পিনার ছিল না, যা স্পষ্ট ঘাটতি। বিপরীতে বাংলাদেশের রিশাদ নিয়মিত বোলার হিসেবে ভালোভাবে দায়িত্ব পালন করেছে। কঠিন সময়ে স্পেশালিস্ট বোলারই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।”

বাংলাদেশের এই পারফরম্যান্স রমিজ রাজাকে আবারও মনে করিয়ে দিয়েছে— পরিণত দল হিসেবে টাইগাররা এখন আর সহজ প্রতিপক্ষ নয়, বরং তারা ম্যাচ জেতানো ক্রিকেট খেলতে জানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০