নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যানের পিটুনিতে নিহত ছাত্রলীগ নেতা জীবনের দাফন সম্পন্ন – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২৪ সেপ্টেম্বর ২০২২, ৭:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যানের পিটুনিতে নিহত ছাত্রলীগ নেতা জীবনের দাফন সম্পন্ন

নলডাঙ্গা প্রতিনিধি> নাটোরের নলডাঙ্গায় উপজেলা চেয়ারম্যান আসাদের পিটুনিতে নিহত উপজেলা ছাত্রলীগ কর্মী জীবনের দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার(২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় রামশারকাজিপুর গ্রামের আমতলী স্কুল মাঠে তার জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাযা নামাজে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান,জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এড. মালেক শেখ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, আওয়ামী লীগ,  যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ এলাকার সকল স্তরের হাজার হাজার মানুষ উপস্থিত হন।


জানাযা পূর্ব এক সভায় এমপি শিমুল বলেন, জীবনের পরিবার এলাকার ত্যাগী আওয়ামী লীগ পরিবার। জীবন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। অন্যায়ের প্রতিবাদ করায় তাকে উপজেলা চেয়ারম্যান আসাদ ও তার দুই ভাই সহ আরো ৪/৫ জন সন্ত্রাসীরা প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে। জীবনের বাবাকেও হত্যার উদ্দেশ্যে মারপিট করে। ঘটনার পর থেকে আসাদ পলাতক রয়েছে।

সেই এলাকার বিভিন্ন মানুষের উপর অন্যায় অত্যাচার করেছে, বিভিন্ন মানুষের জায়গা জমি দখল করার পরিকল্পনা ও জায়গা দখল করে নিয়েছে। সে শালিশের নামে ব্যাপক অর্থ লপাট করেছে, বিভিন্ন মানুষকে নিজে ও অন্যকে দিয়ে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা করে সমাধানের নামে মোট অংকের টাকা হাতিয়ে নেয় এই তার চরিত্র। সে একজন মামলা বাজ,খুনি, প্রতারক ও চরিত্রহীনা। সে কখনো জনপ্রতিনিধি হতে পারে না।


পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি। এই খুনি কুলংঙ্গার আসাদ এর সর্বচ্চো শাস্তি ফাঁসি দাবি জানাই, সে জেনও দেশ থেকে পালাতে না পারে। 

এছাড়াও নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান বলেন, ছাত্রলীগ নেতা জামিউল আলিম জীবনের খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি করেন এবং নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি- সম্পাদক কে উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বিরুদ্ধে দ্রুত দলীয় সকল সদস্য পদ থেকে বহিষ্কার করার নির্দেশ প্রদান করেন ও জেলা আওয়ামী লীগের বরাবর বহিষ্কার এর কাগজ প্রদানের নির্দেশ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১০

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১১

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১২

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৪

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৫

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৬

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৭

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৮

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৯

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

২০