1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নলছিটিতে তামাক নিয়ন্ত্রণে বাজেট বরাদ্দ ও বেসরকারি সংগঠনগুলোর সম্পৃক্ততা নিয়ে আলোচনা সভা – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন

নলছিটিতে তামাক নিয়ন্ত্রণে বাজেট বরাদ্দ ও বেসরকারি সংগঠনগুলোর সম্পৃক্ততা নিয়ে আলোচনা সভা

নাঈম হাসান ঈমন
  • প্রকাশ সোমবার, ২৩ জুন, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি: তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও কার্যকর ও স্থায়ী করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বাৎসরিক বাজেটে অর্থ বরাদ্দ এবং বেসরকারি সংগঠনগুলোর সম্পৃক্ততা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে এক আলোচনা সভায়।

সোমবার (২৩ জুন ২০২৫) দুপুর ১২টায় নলছিটি উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ তামাক বিরোধী জোট, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট ও নলছিটি মডেল সোসাইটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নলছিটি পৌরসভার প্রশাসক মো. নজরুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মো. খলিলুর রহমান মৃধা। বিশেষ অতিথি ছিলেন নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুস সালাম। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।

প্রধান অতিথি মো. নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, “তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে স্থানীয় পর্যায়ে কার্যকর করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী (৭.২.৭ ধারা) স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বার্ষিক বাজেটে অর্থ বরাদ্দ রাখতে হবে। এ বিষয়ে সকল চেয়ারম্যানদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

ওসি মো. আবদুস সালাম বলেন, “ধূমপান থেকে শুরু করে নানা মাদকাসক্তি ছড়িয়ে পড়ছে। মাদকমুক্ত সমাজ গড়তে ইউনিয়ন পর্যায়ে সভা-সেমিনার করে জনসচেতনতা বাড়াতে হবে।”

সভায় স্বাগত বক্তব্যে নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক জানান, তামাক ব্যবহারের কারণে দেশে প্রতিবছর প্রায় ১ লাখ ৬১ হাজার মানুষ মৃত্যুবরণ করেন এবং ৫ লাখ মানুষ পঙ্গুত্ববরণ করেন। এতে প্রায় ৩০ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়। এ ক্ষতি রোধে স্থানীয় বাজেটে অর্থ বরাদ্দ এবং বেসরকারি সংগঠনগুলোর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় উপজেলার কৃষি, সমাজসেবা, যুব উন্নয়ন, পরিবার পরিকল্পনা, শিক্ষা, স্বাস্থ্য, প্রকৌশল বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে তামাক নিয়ন্ত্রণে নিজ নিজ মতামত তুলে ধরেন।

সভা শেষে তামাকমুক্ত নলছিটি গড়তে সমন্বিত উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park