1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বকশীগন্জে কিশোরী অপহরণ,১১দিন পর উদ্ধার – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

বকশীগন্জে কিশোরী অপহরণ,১১দিন পর উদ্ধার

শাহ্ আলী বাচ্চু
  • প্রকাশ বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

জামালপুর প্রতিনিধি>জামালপুরের বকশীগঞ্জ উপজেলার  পৌরসভা  থেকে অপহরণের ১১ দিন পর অপহৃত কিশোরীকে উদ্ধার করেছেন তার বাবা। বৃহস্পতিবার ৯ নভেম্বর    ভোররাতে ঢাকার সাভারের বড়দেশী আমিন বাজার থেকে স্থানীয় লোকজনের সহায়তায় ওই কিশোরীকে উদ্ধার করেন তার বাবা সোহেল মিয়া। তবে অপহরণকারী আনু মিয়াকে আটক করতে পায়নি।

অভিযোগ সূত্রে জানা যায়, বকশীগঞ্জ পৌরসভার  পশ্চিমনামা পাড়ার সোহেল মিয়ার ১৩ বছর বয়সী মেয়ে ৩০ অক্টোবর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। এ সময় বকশীগঞ্জ উপজেলার পুরান টুপকারচর গ্রামের আনু মিয়া (৩৫)ও তার সহযোগিদের  সহায়তায় ওই কিশোরীকে অপহরণ করেন। এরপর থেকেই অপহরণকারী আনু মিয়া ও অপহৃত কিশোরী নিখোঁজ হয়।

এ ঘটনায় ১ নভেম্বর  কিশোরীর বাবা সোহেল মিয়া বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।  ওই অভিযোগে আনু মিয়ার বাবা আব্দুল আলীকেও (৬৫) আসামি করেন।

বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়েরের ১১ দিন পর ঢাকার সাভারের বড়দেশী আমিন বাজারে ওই কিশোরীর সন্ধান পান অপহৃত কিশোরীর বাবা সোহেল মিয়া। পরে বৃহস্পতিবার আমিন বাজারের লোকজনের সহায়তায় কিশোরীকে উদ্ধার করেন তার বাবা। একসাথে অবস্থান করলেও অপহরণকারী আনু মিয়াকে আটক করতে পারেননি কিশোরীর বাবা।

এদিকে, বকশীগঞ্জ থানায় অভিযোগ দিলেও উদ্ধার কাজে অপহৃত কিশোরীর পরিবার পুলিশের সহায়তা না পাওয়ার অভিযোগ করেন।

তদন্ত কর্মকর্তা বকশীগঞ্জ থানার এসআই ফিরোজ জানান, উদ্ধারের বিষয়ে অবগত হয়েছি। অপহৃত কিশোরীর পরিবারের সিদ্ধান্তে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park