জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ – দৈনিক দেশেরকথা
arif khanh
৭ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

চলতি বছর পবিত্র হজ ও ঈদুল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত সরকার সম্ভাব্য তারিখ অনুযায়ী ছয় দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে।

সরকার জানিয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে আরবি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ শুরু হতে পারে ১৮ মে। এই মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালন করা হয়। এর আগের দিন আরাফাত দিবস, যেদিন হজের প্রধান আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং মুসল্লিরা আরাফাতের ময়দানে অবস্থান করেন।

এই হিসাব অনুযায়ী, পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে ২৬ মে (মঙ্গলবার) এবং পরদিন ২৭ মে (বুধবার) ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ সময়সূচি অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা ছুটির দিন নির্ধারণ করেছে:

  • ২৬ মে – হজের দিন ছুটি
  • ২৭ থেকে ২৯ মে – ঈদুল আজহার ছুটি
  • ৩০ ও ৩১ মে – সাপ্তাহিক ছুটি

সব মিলিয়ে দেশটির নাগরিকরা ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট ছয় দিনের টানা সরকারি ছুটি উপভোগ করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারা ১২মাইল এলাকায় বারি উদ্ভাবিত তিল ফসলের উপযোগিতা পরীক্ষার উপর মাঠ দিবস অনুষ্ঠিত

দেশের উন্নয়ন ধরে রাখতে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ইমামতি ছেড়ে পালিয়েও শেষ রক্ষা হয়নি, অবশেষে গ্রেফতার

অন্যের রিজিক নষ্ট করলে কী শাস্তি? তওবা করলে কি ক্ষমা পাওয়া যায়?

শিশু আয়াত হত্যা মামলায় মৃত্যুদণ্ড পেল আসামি আবির

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার

৭২ ঘণ্টা পেরিয়েও সীমান্তে আটকে ৯ জন, ফেরত নিতে অস্বীকৃতি বিএসএফের

২৬ জুন সারাদেশে পালিত হবে পবিত্র আশুরা

সমঝোতাকে ‘বিজয়’ হিসেবে তুলে ধরছে ইরান, তবে রয়ে গেছে নানা প্রশ্ন

মেসির প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকে উড়ে গেল আলজেরিয়া, দারুণ সূচনা আর্জেন্টিনার

১০

মৌলভীবাজার সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা, জানালেন রেলপথমন্ত্রী

১২

বিশ্বকাপে কোন দলের সমর্থক? ইঙ্গিতে জানালেন প্রধানমন্ত্রী

১৩

ঢাকায় ট্রাকের ধাক্কায় নিহত জুলাইযোদ্ধা ও আইন বিভাগের শিক্ষার্থী আবু জুবায়ের

১৪

রামিসা হত্যা : হাইকোর্টে শুনানির জন্য পেপারবুক প্রস্তুত, শুরু হতে পারে যেকোনো দিন

১৫

৬ শিশুকে দায়িত্বহীনভাবে রেখে মেরে ফেলবে, তা হতে পারে না: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিমানবন্দরে দীর্ঘক্ষণ অপেক্ষা করানোর প্রতিবাদে ভারতে প্রবেশ করিনি: জাহেদ উর রহমান

১৭

আলজেরিয়ার বিপক্ষে শক্তিশালী একাদশে নামতে পারে আর্জেন্টিনা, ফিরছেন মেসি

১৮

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলমান

১৯

মহাখালীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি

২০