চট্টগ্রামে আজ এনসিপির সমাবেশ, নিরাপত্তায় ডগ স্কোয়াড ও কড়া নজরদারি – দৈনিক দেশেরকথা
arif khanh
২০ জুলাই ২০২৫, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে আজ এনসিপির সমাবেশ, নিরাপত্তায় ডগ স্কোয়াড ও কড়া নজরদারি

গোপালগঞ্জ ও কক্সবাজারে এনসিপির পূর্ববর্তী কর্মসূচিতে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার পর চট্টগ্রামে আজকের সমাবেশ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দলের শীর্ষ নেতাদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ডগ স্কোয়াড ও অতিরিক্ত পুলিশ সদস্য।

রোববার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামের বহদ্দারহাট থেকে শুরু হয়ে ষোলশহর দুই নম্বর গেট সংলগ্ন বিপ্লব উদ্যানে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি রয়েছে।

নগর পুলিশের একটি বিশেষ দল শনিবার রাতেই ‘মোটেল সৈকত’-এ অবস্থানকারী এনসিপি নেতাদের থাকার জায়গায় তল্লাশি চালায়। ডগ স্কোয়াড দিয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলে এই নিরাপত্তা অভিযান। সেখানে তিনটি ফ্লোর ঘিরে রাখা হয় এবং কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সূত্র জানিয়েছে, সমাবেশস্থলের পাশাপাশি এনসিপি নেতাদের চলাচলের পথেও থাকবে কড়া নজর। বিকেলে নেতারা কাপ্তাই রাস্তার মাথা হয়ে চট্টগ্রামে প্রবেশ করবেন বলে জানা গেছে।

এনসিপির চট্টগ্রাম মিডিয়া সেলের প্রধান আরাফাত আহমেদ রনি বলেন, “চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের কর্মসূচি পালন করতে চাই। এতে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।”

চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, “এনসিপির কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।”

চট্টগ্রামে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০