গুরুদাসপুর উপজেলার চাপিলা ১০০ বছরেও রাস্তা হয়নি সংস্কার – দৈনিক দেশেরকথা
arif khanh
১৬ জুন ২০২৫, ৮:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গুরুদাসপুর উপজেলার চাপিলা ১০০ বছরেও রাস্তা হয়নি সংস্কার

গুরুদাসপুর (নাটোর ) প্রতিনিধি : দেড়শত বছরের পুরানো কাঁচা রাস্তা। গ্রামের লোকজন চলাচল করে। রাস্তাটি সংস্কার না হওয়ায় চলালচলে একেবারেই অনুপযুক্ত হয়ে পড়েছে। উপজেলা পরিষদ ও স্থানীয় ইউনিয়ন পরিষদে দেনদরবার করেও লাভ পাননি গ্রামবাসী। অবশেষে তারা চাঁদা তুলে ও স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করেছেন।

এ ঘটনা নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের তেলটুপি গ্রামে। সেখানকার বাসিন্দারা গত রবিবার থেকে রাস্তা সংস্কারের কাজ করছেন। ওই কাজ শেষ হতে আরও দুইদিন লাগবে বলে জানিয়েছেন তাঁরা।

উপজেলার চাপিলা ইউনিয়নের তেলটুপি শাহাপাড়া সলেমান বাড়ী থেকে পুঠিমারী দক্ষিণপাড়া  বায়তুল নুর জামে মসজিদ পযর্ন্ত  ২০০ মিটার কাঁচা রাস্তা। সোমবার (১৬ জুন ) বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ৫০-৬০ জন রাস্তা সংস্কারের কাজ করছেন। কেউ সড়কের বালি ফেলছেন,কেউ  কেউ বালির উপর ইট ফেলছেন। অনেকে সেই ইট ভাঙ্গা কাজ করছেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন রাস্তাটিতে সরকারিভাবে কোনো সংস্কার কাজ করা হয়নি। বিভিন্ন স্থানে মাটি ধসে রাস্তা ভেঙে গেছে। অনেক স্থানে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টি হলে সেখানে পানি জমে। অনুপযুক্ত রাস্তা দিয়ে শিশু শিক্ষার্থী বিদ্যালয়ে যেতে পারে না। চলাচলে সীমাহীন ভোগান্তি পোহাচ্ছে এখানকার এলাকাবাসী। তাই নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন। গত রবিবার থেকে ৫০-৬০ জন রাস্তা সংস্কারে কাজ করছেন। এ কাজ শেষ হতে আরও দুই দিন সময় লাগতে পারে।

রাস্তা সংস্কারের উদ্যোগী মাহাবুব এ খোদা, আবুল কালাম আজাদ,নজরুল ইসলামসহ অনেকে বলেন,‘এলাকার জনপ্রতিনিধিসহ অনেকের কাছে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছি। দেড়শত বছর পার হলেও কেউ উদ্যোগ নেননি। তাই নিজেরাই উদ্যোগটা নিয়েছি। গ্রামের  সবাই সাধ্যমতো চাঁদা দিয়েছেন। এক লাখ টাকা সংগ্রহ করা হয়েছে। সেই টাকা দিয়ে কাজ শুরু করা হচ্ছে। এ ছাড়া সবাই শ্রম দিয়ে সংস্কার কাজে অংশ নিয়েছেন’।

চাপিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহাবুবুর রহমান অপকটে শিকার করে  মেঠোফোনে বলেন, পাকাকরণে বরাদ্ধ না থাকায় এ রাস্তার সংস্কার করা সম্ভব হয়নি। তবে সংস্কারের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

১০

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

১১

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১২

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১৩

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১৪

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৫

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৬

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৭

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৯

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

২০