আইএফআরএস পোস্টার প্রেজেন্টেশনে জাবি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ রানারআপ, উপাচার্যের অভিনন্দন – দৈনিক দেশেরকথা
arif khanh
২৩ জুলাই ২০২৫, ৫:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইএফআরএস পোস্টার প্রেজেন্টেশনে জাবি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ রানারআপ, উপাচার্যের অভিনন্দন

জাবি প্রতিনিধি:আন্তঃবিশ্ববিদ্যালয় IFRS পোস্টার প্রেজেন্টেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের দুটি দল প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

বুধবার (২৩শে জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উপাচার্য বলেন, “এ প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাফল্য অত্যন্ত আনন্দের বিষয়। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা ও প্রাসঙ্গিক জ্ঞানচর্চার উৎকর্ষের প্রতিফলন।”

তিনি আরও বলেন, “একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের এই ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।”

উল্লেখ্য, সোমবার (২২ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এই পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় Team Insights প্রথম রানারআপ এবং Team Control Z দ্বিতীয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

Team Insights দলের সদস্যরা হলেন: মো: সজিব মিয়া, মোস্তাফিজুর রহমান জিহাদ ও মো: ফায়জুল হক।

Team Control Z দলের সদস্যরা হলেন: মুশফিকুর রহমান রাফি, মো: তারেকুজ্জামান ও হারিমুন নাহার মিম।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৪টি বিশ্ববিদ্যালয়ের মোট ৮১টি দল অংশগ্রহণ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০