লাকসামে ৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের যৌন নিপীড়নের অভিযোগে থানার মামলা দায়ের – দৈনিক দেশেরকথা
সৈয়দ মুজিবুর রহমান
২৪ মে ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাকসামে ৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের যৌন নিপীড়নের অভিযোগে থানার মামলা দায়ের

কুমিল্লার লাকসাম উপজেলায় ছয় বছরের এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে লাকসাম থানার একটি মামলা রুজু করা হয়েছে। ভুক্তভোগী ওই শিশুর বাবা মামলাটি দায়ের করেন।

আজ রবিবার (২৪ মে) বিকেলে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন নাহার লাইলী যৌন নিপীড়নের ঘটনায় থানায় মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করেছেন।

লাকসাম থানা পুলিশ, এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনারদিন শনিবার (২৩ মে) দুপুরে শিশুটির মা–বাবা দুজনেই কাজে ছিলেন। এই সময়ে ঘরে ঢুকে শিশুটিকে যৌন নিপীড়ন করেন উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের খুন্তা গ্রামের বয়োবৃদ্ধ মো. আবদুল রশিদ (৭০)। এমন সময় হঠাৎ শিশুটির মা ঘরে ঢুকলে আবদুর রশিদ দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

শিশুটির মায়ের অভিযোগ, আমরা স্বামী-স্ত্রী দু’জনই কাজের জন্য বাড়ির বাহিরে গিয়েছিলাম। হঠাৎ দুপুরে ঘরে ফিরে দেখি, বুড়া লোকটা (রশিদ) আমার মেয়ের সঙ্গে খারাপ কাজের চেষ্টা করছে।’ আমাকে দেখে ওই বুড়াটা দ্রুত ঘর থেকে বের হয়ে পালিয়ে যায়।

এদিকে শিশুটিকে গতকাল শনিবার সন্ধ্যায় লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিতে বলেন। কিন্তু পরিবার শিশুটিকে সেখানে নেয়নি। তারা শিশুটিকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাড়িতে নিয়ে যান।

স্থানীয় একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটির পরিবার খুবই দরিদ্র। ঘটনার পর থেকে রশিদের পক্ষ হয়ে স্থানীয় কতিপয় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি শিশুটির পরিবারকে ঘটনার মীমাংসার জন্য চাপ দিচ্ছেন। রাজনৈতিকভাবে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলেও এলাকাবাসীর ভাষ্য।

মেয়েটির বাবা বলেন, ‘ আমরা অত্যন্ত গরীব। এলাকার লোকজন বলছে, তাঁরা ভালোভাবে বিচার করে দিবে। তাছাড়া, একই গ্রামে থাকি, সবাই এলাকার লোক। এ জন্য প্রথমে মামলা করতে চাইনি।’

এই ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন নাহার লাইলি বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটির ওপর পাশবিক নির্যাতনের চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।

ওসি জানান, এই ঘটনায় লাকসাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ৭০ বছর বয়সী আবদুল রশিদ ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১০

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১১

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১২

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৪

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৫

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৬

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৭

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৮

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৯

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

২০