1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬-২৭ অর্থবছরে জাবি শিক্ষার্থীর মাথাপিছু বরাদ্দ ২ লাখ ৬৮ হাজার টাকা ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক রাত ২টায় নেদারল্যান্ডস-জাপান মহারণ, এগিয়ে কারা? আগামীকাল থেকে বাজারে আসছে হাঁড়িভাঙ্গা আম, অবকাঠামোগত সংকটে উদ্বিগ্ন চাষি-ব্যবসায়ীরা লাকসামে ডেন্টাল চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার জয়, তবু সিরিজ বাংলাদেশের ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ ওসি প্রত্যাহার গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম  বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর পর্যালোচনা সভা পিরোজপুররের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রেমে ব্যর্থ হওয়ায় গৃহবধূর ঘরে অগ্নিসংযোগের অভিযোগ 

মাহমুদুন্নবী সুমন
  • প্রকাশ শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

লক্ষ্মীপুর প্রতিনিধি>প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় লক্ষ্মীপুরের রায়পুরে চরবংশী কুচিয়া মারা গ্রামে  ময়না বেগম সাথী(২৫) দুই সন্তানের জননীর বসত ঘরে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।যার ফলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রায়পুর, লক্ষ্মীপুর আদালতে অভিযুক্ত প্রেমিক খোরশেদ আলম (৩০)  চররুহিতা নিবাসী কে আসামী করে  ৪৪৭/৪২৭/৪৩৬ ধারায় মামলা করেন, যার নং সি আর ৮০৮/২০২২ ইং।

মামলা সূত্রে জানা যায়,দুই সন্তানের জননী ময়না বেগমের ছোট ভাইয়ের সাথে একত্রে কাজের সুবাদে,তাদের বাড়িতে খোরশেদ আলমের অবাদ যাতায়াত ছিলো, প্রথমে প্রেমের প্রস্তাব ও পরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ফোনে উত্তেজিত হয়ে আগুন দিয়ে স্বামী সন্তান সহ জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। 

সর্বশেষ ১৫ ই নভেম্বর রোজ মঙ্গলবার রাত আনুমানিক ১১.০০ ঘটিকার সময় রাতের খাবার খেয়ে স্বামী ও সন্তানদের নিয়ে ঘুমাতে গেলে আসামি পরিকল্পিত ভাবে অগ্নিসংযোগ করে,দাউদাউ আগুন দেখে বাদিনি স্বামী সন্তান নিয়ে বাহিরে আসলে বিবাদী কে দেখলে সে দৌড়ে পালিয়ে যায়। আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে এতে দুই লাখ টাকার ক্ষতি সাধন হয়।

এই ব্যাপারে অভিযুক্ত খোরশেদ আলমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি গতো তিন মাস আগে কয়েক দিন ফোনে কথা বলেছি পরে তার নাম্বার বদল করায় এবং আমাকে বাড়িতে এসে নিষেধ করায় আমি আর যোগাযোগ করিনি। আমাদের বাড়ী থেকে তার বাড়ীর দূরত্ব প্রায় ৩০ কি,মি,।আমি যদি এই কাজ করতাম তাহলে তো আমাকে আটক করতে পারতো তার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন। 

এই ব্যাপারে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপন বড়ুয়া বলেন, আদালতের আদেশ হাতে পেলে নির্দেশনা অনুযায়ী ব্যবস্হা গ্রহন করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park