মতলব উত্তরে ইউপি চেয়ারম্যান বাবুল চৌধুরী’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১১ নভেম্বর ২০২২, ৭:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মতলব উত্তরে ইউপি চেয়ারম্যান বাবুল চৌধুরী’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের ৫ বারের চেয়ারম্যান শামসুল হক বাবুল চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠিত হয়।
১১ নভেম্বর সকাল ১০ টায় মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা বাবুল চৌধুরীকে গার্ড অব অনার জানান, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান ও অফিসার ইনচার্জ মহিউদ্দিন।

মরহুমের জানাযা পরিচালনা করেন ফরাজীকান্দি দরবারের পীর ক্বেবলা আল্লামা শায়খ মাসউদ আহমেদ বোরহানী।

জানাযা পূর্বক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, মরহুমের জ্যেষ্ঠ পুত্র সুমিত চৌধুরী, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন আহমেদ,সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটোয়ারী, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের সদস্য সাজেদুল হোসেন দিপু চৌধুরী, চাঁদপুর জেলা পরিষদের সদস্য ওচমান গনি পাটোয়ারী, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার  এমএ ওয়াদুদ, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এড.রুহুল আমিন, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, মুক্তিযোদ্ধা ওয়াদুদ মিয়া , উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান এসি মিজান প্রমূখ। আলোচনা পর্ব পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান।

এ সময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচ কবির আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির সদস্য কাজী মিজানুর রহমান, মতলব উত্তর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি নুরুল হক সরকার, মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মিজান খান ও আব্দুল কাইয়ুম খান,  মতলব পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম নুরু,মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী ও শহীদ উল্যাহ প্রধান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাও, রেবায়েত উল্যাহ, মতলব উত্তর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুজাম্মেল হক, মতলব দক্ষিণ পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, স্থানীয় সাংসদের একান্ত সচিব অ্যাডভোকেট লিয়াকত আলী সুমন, মৎস্য উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান ও শাজাহান প্রধান, চাঁদপুর জেলা পরিষদের সদস্য  আল-আমিন ফরাজী,ছেংগারচর  পৌর  আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, সহ-সভাপতি মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক  জাকির হোসেন খান, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক  মাহী চৌধুরী, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।পরে তাকে ঢাকাস্থ্য বনানী গোরস্থানে সমাহিত করা হয়।

উল্লেখ্য, মোহনপুর ইউনিয়ন পরিষদের পাঁচবারের চেয়ারম্যান শামসুল হক চৌধুরী বাবুল গত ১০ নভেম্বর ঢাকার ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন। 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০