মতলব উত্তরে ব্যাংকের সিকিউরিটি গার্ডের লাশ উদ্ধার  – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২৫ ফেব্রুয়ারী ২০২৪, ৫:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মতলব উত্তরে ব্যাংকের সিকিউরিটি গার্ডের লাশ উদ্ধার 

মতলব, চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তরে ব্যাংকের সিকিউরিটি গার্ড শাহাদত (২৪) নামের যুবকের লাশ উদ্ধার করেছে মতলব উত্তর থানা পুলিশ। সে উপজেলার গজরা গ্রামের আব্দুস সামাদের একমাত্র ছেলে। গত ২৫ ফেব্রুয়ারী রবিবার উপজেলার গজরা বাজারের কৃষি ব্যাংক শাখয় এ ঘটনা ঘটেছে। 

সরজমিনে জানা যায়, উপজেলার গজরা বাজারে কৃষি ব্যাংক শাখার সিকিউরিটি গার্ড শাহাদাতের লাশ ব্যাংক ভবনের ছাদে খুটির সাথে বেধে রেখেছে। পরে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল করে এবং ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করে।

এদিকে নিহত শাহাদাতের মা জানান, আমার ছেলে আমার ছেলে শাহাদাত কৃষি ব্যাংকে সিকিউরিটি গার্ডের কাজ করতো। অন্যান্য দিনের মতো শনিবার রাতেও ডিউটি করতে এসেছে। সকালে ভোরে প্রতিদিন গেলেও রবিবার ভোরে ছেলে বাসায় না যাওয়ায় তাকে ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়। তাই সন্দেহ হয়। পরে ব্যাংকে এসে দেখি তালা। বিভিন্ন জায়গায় খোঁজ-খুজি করে ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি। পরে জানতে পারলাম ব্যাংক ভবনের ছাদে বিদুৎের খুটির সাথে তার দিয়ে বেধে রেখে তাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আমি সুষ্ঠু বিচার চাই।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো.শহিদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্তলে আসে লাশ উদ্ধার করি। লাশের গলায় (রশির দাগ) আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুরতহাল করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছি। তদন্ত সাপেক্ষে প্রকৃতি দোষীদের আইনের আওতায় এনে বিচার করা হবে। পরে অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল চৌধুরী জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি হত্যা মামলা। খুব দ্রুত সময়েই দোষীদের বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০