1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে  ৪২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ, আটক দুই পিরোজপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ মেগা কর্মসূচির শুভ উদ্বোধন কুড়িগ্রামে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার ও শাস্তির দাবিতে মানববন্ধন নবীনগরে স্বঘোষিত শিল্পপতিসহ একাধিক জনের নামে হত্যা মামলা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন রোগী ৭৯৬ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দীর্ঘ ২৩ দিনের ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে কুবি ঢাকাসহ ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত মরক্কোর বিপক্ষে শক্তিশালী একাদশে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

মোঃ ইলিয়াস আলী
  • প্রকাশ রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে তামান্না বেগম (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) সকালে রুহিয়া রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর এ ঘটনা ঘটে।

নিহত তামান্না বেগম রুহিয়া থানার কানিকশালগাঁও (চাঁনপাড়া) গ্রামের মিছির আলীর স্ত্রী বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত তামান্না বেগম দীর্ঘ দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তার স্বামী মিছির আলী সিলেটে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।

ট্রেনে কাটা পড়ে নিহতের সত্যতা নিশ্চিত করে রুহিয়া রেল-স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান জানান, সকাল ৮টার সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। জিআরপি পুলিশ ও রেলওয়ের লোকজন ঘটনাস্থলে পৌছানোর আগেই নিহতের লাশ তার পরিবারের লোকজন নিয়ে যায়।

দিনাজপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ মৃধা বলেন, ঠাকুরগাঁওয়ের রুহিয়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এমন খবর শুনে ঘটনাস্থলে জিআরপি পুলিশ পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন এবং লাশ সুরতহাল করে বিস্তারিত তথ্য লিখিতভাবে জমা দেবেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park