1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ মেগা কর্মসূচির শুভ উদ্বোধন কুড়িগ্রামে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার ও শাস্তির দাবিতে মানববন্ধন নবীনগরে স্বঘোষিত শিল্পপতিসহ একাধিক জনের নামে হত্যা মামলা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন রোগী ৭৯৬ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দীর্ঘ ২৩ দিনের ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে কুবি ঢাকাসহ ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত মরক্কোর বিপক্ষে শক্তিশালী একাদশে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী যারা খেলা বোঝে তারা ব্রাজিলের সমর্থন করে: অপু বিশ্বাস

খুটির উপর থেকে পরেবিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

ইলিয়াস খান
  • প্রকাশ রবিবার, ২১ আগস্ট, ২০২২


ঝালকাঠি পৌর এলাকার পূর্ব চাঁদকাঠি রুপনগর সড়কে ওজোপাডিকো কোম্পানীর বৈত্যুতিক লাইনের কাজ করার সময় খুটির উপর থেকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে বিদ্যুৎ শ্রমিক ৩৫ বছর বয়সী মো. জামাল হোসেন মোল্লা।

নিহত জামালের বাড়ি বরগুনা জেলার হেউলিবুনিয়া গ্রামে। সে ঐ এলাকার দুলাল মোল্লার ছেলে। এতথ্য নিশ্চিত করেছে লাশের সুরতহালকারী কর্মকর্তা ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।

নিহত শ্রমিকের চাচাতো ভাই প্রত্যক্ষদর্শী ইলিয়াস মোল্লা বলেন, বছর দুই যাবত বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানে যুক্ত হয়ে বিদ্যুতেের লাইন টানার কাজ করে অর্থ উপার্জন করছিলো জামাল মোল্লা। ঘটনার দিন সকাল সোয়া ১১টার দিকে পা পিছলে ঝুলে পরে। তখন তার কোমরে বাধা সেইফটি বেল্ট ছিড়ে ৪০ ফুট উপর থেকে রাস্তায় পড়ে যায়।
আরেক প্রত্যক্ষ্যদর্শী মো. সোহেল বলেন, জামাল নামের ঐ শ্রমিক উপর থেকে নিচে পড়ার পর আমরা  তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। ঘটনার সময় থেকে হাসপাতালে আনা পর্যন্ত ঐ শ্রমিকের মাথা থেকে অনেক রক্ত ঝরেছে।

ঝালকাঠি সদর হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. মেহেদী হাসান দুপুর ১২টায় জামালকে মৃত ঘোষনা করেছেন। ডা. মেহেদী   জানান, মাথায় আঘাতের কারনে তার মৃত্যু হয়েছে।
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান বলেন, লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য রোববার দুপুর ১টায় মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park