নীলফামারীর কিশোরগঞ্জে শুক্রবার সকালে পুকুরে পড়ে সুন্নতি আক্তার নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জ সদর ইউনিয়নের উত্তর পুষণা মাষ্টারপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
শিশুটি ওই গ্রামের শাহিনুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, বাড়ি সংলগ্ন পুকুর ধারে সুন্নতি খেলছিল। এ সময় তার মা পারুল বেগম কাপড় ধোচ্ছিল। এক পর্যায়ে শিশুটি নিখোঁজ হয়।
প্রতিবেশী যুবক তাকে পুকুরে ভাসতে দেখতে পায়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তার মৃত্যু ঘোষণা দেয়। কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরওর্য়াদী গ্রেনেড বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন