‘শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র’ এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সমাবেশ আনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ১০টার সময় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলা অডিটরিয়াম হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা আনসার ভিডিপি অফিসার আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামাণিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নিপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক আক্কাছ আলী, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আরও অনেকে।
মন্তব্য করুন