আত্রাইয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে ১৪ জন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ – দৈনিক দেশেরকথা
arif khanh
২৫ অগাস্ট ২০২৫, ২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে ১৪ জন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ

নওগাঁর আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় উন্মুক্ত লটারির মাধ্যমে ১৪ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এই লটারির আয়োজন করা হয়।

উপজেলার ১৪টি পয়েন্টের জন্য ডিলার নিয়োগে মোট ৪৩ জন প্রার্থী আবেদন করেছিলেন। যাচাই-বাছাই শেষে ১২টি আবেদন বাতিল করা হয় এবং অবশিষ্ট ৩১ জন বৈধ প্রার্থীর মধ্য থেকে লটারির মাধ্যমে চূড়ান্তভাবে ১৪ জন ডিলার নির্বাচিত হন।

নিয়োগপ্রাপ্ত ডিলারদের তালিকায় রয়েছেন পাঁচুপুর ইউনিয়নের সাহেব গঞ্জ বাজার পয়েন্টে বাহাদুর, ভোঁপাড়া ইউনিয়নের কাশিয়াবাড়ি হাট পয়েন্টে রণি মৃধা ও কাশিয়াবাড়ি স্লুইসগেট পয়েন্টে সাহাজান আলী খাঁন, বিশা ইউনিয়নের ভাঙ্গা জাঙ্গাল বাজার পয়েন্টে রবিউল ইসলাম, মনিয়ারী ইউনিয়নের নওদুলী বাজার পয়েন্টে শফিকুল সরদার ও পতিসর বাজার পয়েন্টে মজনুর রহমান,

আহসানগঞ্জ ইউনিয়নের ব্রজপুর বাজার পয়েন্টে তারিকুল ইসলাম ও সিংসাড়া বাজার পয়েন্টে ফারুক প্রামাণিক, কালিকাপুর ইউনিয়নের কুশাতলা বাজার পয়েন্টে সালমান ও সামসুর, হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বাজার পয়েন্টে রাসাদুজ্জামান ও সুমন এবং সাহাগোলা ইউনিয়নের সাহাগোলা রেল-স্টেশন পয়েন্টে আজাদ সরদার ও ভবানীপুর বাজার পয়েন্টে আশরাফুল ইসলাম।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, সুষ্ঠু ও স্বচ্ছতার মাধ্যমে ডিলার নির্বাচনের জন্য এই লটারির আয়োজন করা হয়েছে। নতুন ডিলাররা যেন তাদের দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন  করেন, সেই প্রত্যাশা করি। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের কাছে সহজ শর্তে ও সুলভ মূল্যে খাদ্যশস্য পৌঁছে দেওয়া।’ল

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা  শামসুন্নাহার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, আত্রাই থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন টগর, আত্রাই প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরান মাহমুদ প্রত্যয় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন নিয়োগপ্রাপ্ত ডিলাররা শিগগিরই সরকার নির্ধারিত খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় চাল বিক্রয় কার্যক্রম শুরু করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

১০

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১২

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

১৩

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১৫

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১৬

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৭

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৮

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৯

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০