বস্ত্র ও পোশাক রফতানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ

বিভাগ: অর্থনীতি রিপোর্টার: অনলাইন ডেস্ক 13 Jul 2026, 07:00 AM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
বস্ত্র ও পোশাক রফতানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ

দেশীয় বস্ত্র ও তৈরি পোশাক খাতের রফতানি আরও উৎসাহিত করতে নগদ সহায়তার হার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ খাতে নগদ সহদেড় শতাংশ থেকে বাড়িয়ে ৫ শত নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।

সার্কুলারে বলা হয়েছে, রফতানিমুখী দেশীয় বস্ত্রশিল্পে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাক সুবিধার বিকল্প হিসেবে দেওয়া নগদ সহায়তার হার বৃদ্ধি করা হয়েছে। এ সিদ্ধান্তের মাধ্যমে স্থানীয় কাঁচামাল ব্যবহার ও রফতানি প্রবৃদ্ধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে বর্ধিত নগদ সহায়তা পেতে রফতানিকারকদের নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। বিশেষ করে, বিজিএমইএ (BGMEA), বিকেএমইএ (BKMEA), বিটিএমএ (BTMA) অথবা সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের সদস্য রফতানিকারকদের দেশীয় উৎস থেকে সুতা ও কাপড় সংগ্রহের প্রমাণপত্র জমা দিতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত জাহাজীকৃত (শিপমেন্টকৃত) পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মনে করছেন, নগদ সহায়তার হার বাড়ানোর এ সিদ্ধান্ত দেশীয় কাঁচামালের ব্যবহার বাড়াবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্রখাতের প্রতিযোগিতা সক্ষমতা আরও জোরদার করবে। পাশাপাশি রফতানি আয় বৃদ্ধিতেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য