দেশের রিজার্ভ বেড়ে ৩৭.৪১ বিলিয়ন ডলার

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৯
দেশের রিজার্ভ বেড়ে ৩৭.৪১ বিলিয়ন ডলার


চলতি বছরের ১ সেপ্টেম্বর দেশের বৈদেশিক মুদ্রার মোট বা গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলারে।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুন্সি এ তথ্য নিশ্চিত করেন।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ হাজার ৪০৭ দশমিক ৪৬ মিলিয়ন ডলার।


আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, একই সময়ে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ হাজার ৪৯৬ দশমিক ৬০ মিলিয়ন ডলারে, যা প্রায় ৩২ দশমিক ৫০ বিলিয়ন ডলার।


এর আগে ২৪ আগস্ট দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৭ হাজার ৪৬৭ দশমিক ১৮ মিলিয়ন ডলার। ওই সময়ে বিপিএম৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩২ হাজার ৬১৬ দশমিক ৫০ মিলিয়ন ডলার।


২০ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৭ হাজার ৩৪৮ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩২ হাজার ৫৩২ দশমিক ৮৯ মিলিয়ন ডলার।


এর আগে ১৮ আগস্ট দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ হাজার ২৪৫ দশমিক ০৬ মিলিয়ন ডলার। আর বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩২ হাজার ৪৩৮ দশমিক ৯০ মিলিয়ন ডলার।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য