জ্বালানি তেলের কোনো সংকট নেই, আগস্টেও সরবরাহ স্বাভাবিক থাকবে: জ্বালানি মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক
প্রকাশ: 22 Jul 2026, 13:53
জ্বালানি তেলের কোনো সংকট নেই, আগস্টেও সরবরাহ স্বাভাবিক থাকবে: জ্বালানি মন্ত্রণালয়

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং আগামী আগস্ট মাসেও সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে বিভিন্ন ধরনের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে দাবি করেছে মন্ত্রণাল


বুধবার (২২ জুলাই) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী।

তিনি জানান, বর্তমানে দেশে ৩১ দিনের ডিজেল, ৩৬ দিনের অকটেন, ২০ দিনের পেট্রোল, ২০ দিনের জেট ফুয়েল এবং ২৫ দিনের ফার্নেস অয়েলের মজুদ রয়েছে। এছাড়া আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন এবং আগস্ট মাসে আরও ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে।

মনির হোসেন চৌধুরী বলেন, জ্বালানি তেলের সংকট সৃষ্টি হয়েছে—এমন গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে। বাস্তবে জ্বালানি সরবরাহে কোনো ধরনের সংকট নেই।

প্রাকৃতিক গ্যাসের বিষয়ে তিনি জানান, দেশে প্রতিদিন প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও বর্তমানে সরবরাহ করা হচ্ছে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এই ঘাটতি দীর্ঘদিনের হলেও নতুন সরকার গ্যাস অনুসন্ধান কার্যক্রম জোরদারের উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, একটি এলএনজি ভাসমান টার্মিনালে (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটেছে। ফলে কয়েকটি সিএনজি স্টেশনে যানবাহনের চাপ বেড়েছে। তবে আগামী দুই দিনের মধ্যে ত্রুটি মেরামত হয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছে মন্ত্রণালয়।য়।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য