টানা পঞ্চমবার পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ০৪:৩২
টানা পঞ্চমবার পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ


শিল্পখাতে নানা সংকট ও চ্যালেঞ্জের মধ্যেও তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান ধরে রাখার সুখবর এসেছে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫’ অনুযায়ী, টানা পঞ্চমবারের মতো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।


প্রতিবেদন অনুযায়ী, পোশাক রপ্তানিতে শীর্ষ অবস্থানে রয়েছে চীন। এরপর বাংলাদেশ, ভিয়েতনাম, ভারত ও তুরস্ক যথাক্রমে দ্বিতীয় থেকে পঞ্চম অবস্থানে রয়েছে।


গত বছর বাংলাদেশ ৩৮ দশমিক ৮২ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের রপ্তানি প্রায় ২ বিলিয়ন ডলার বেশি।


তবে আগের বছরের তুলনায় বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ১ শতাংশ। বিপরীতে একই সময়ে ভিয়েতনামের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১১ শতাংশ। ফলে ভবিষ্যতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান ধরে রাখা নিয়ে প্রতিযোগিতা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেন, ভিয়েতনাম দ্রুত এগিয়ে আসছে। একই সঙ্গে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও কম্বোডিয়াও তৈরি পোশাকের বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান শক্ত করছে। তাই দ্বিতীয় অবস্থান ধরে রাখতে বাংলাদেশের উৎপাদন ব্যবস্থায় অটোমেশন বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা আরও জোরদার করতে হবে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য