আগস্টের প্রথম ৩ দিনে রেমিট্যান্স ৪০৬ মিলিয়ন ডলার

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ১২:৫৭
আগস্টের প্রথম ৩ দিনে রেমিট্যান্স ৪০৬ মিলিয়ন ডলার

চলতি আগস্ট মাসের প্রথম তিন দিনে দেশে ৪০৬ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ২২০ মিলিয়ন ডলার। ফলে এক বছরের ব্যবধানে আগস্টের প্রথম তিন দিনে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।


বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, শুধু ৩ আগস্ট একদিনেই দেশে ১৩৩ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।


এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ৩ আগস্ট পর্যন্ত দেশে মোট ৩ দশমিক ২৬৫ বিলিয়ন মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার।


বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের ৩ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৯ শতাংশ বেড়েছে। প্রবাসী আয়ের এই প্রবৃদ্ধিকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য