অস্থিতিশীলতা সৃষ্টি ও মানুষকে বিভ্রান্ত করাই বিরোধী দলের লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১৩ জুন ২০২৬, ১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অস্থিতিশীলতা সৃষ্টি ও মানুষকে বিভ্রান্ত করাই বিরোধী দলের লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান

বিরোধী দল দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগের বিরোধিতা করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের কল্যাণে কর কমানো, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা কিংবা ক্ষতিকর পণ্যের ওপর কর বাড়ানোর মতো উদ্যোগও বিরোধী দলের সমর্থন পাচ্ছে না। তাদের মূল উদ্দেশ্য দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করা এবং মানুষকে বিভ্রান্ত করা।

শনিবার (১৩ জুন) কক্সবাজারের পিএমখালী ইউনিয়নে ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, প্রতি বছর বাজেট ঘোষণার পর বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার একটি ধারণা মানুষের মধ্যে তৈরি হয়েছে। কিন্তু চলতি অর্থবছরের বাজেট ঘোষণার পর এখন পর্যন্ত চাল, ডাল, তেল, লবণসহ কোনো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি। বরং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে প্রায় ৬০টি নিত্যপণ্যের ওপর থেকে কর প্রত্যাহার করেছে সরকার।

তিনি বলেন, সরকারের প্রধান লক্ষ্য দেশের মানুষের স্বস্তি নিশ্চিত করা। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো হয়েছে। অন্যদিকে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে মদ ও সিগারেটের ওপর কর বৃদ্ধি করা হয়েছে, কারণ এগুলো মানুষের জন্য ক্ষতিকর।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ। জনগণের আস্থা ও সমর্থন নিয়েই সরকার কাজ করছে। দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করাই সরকারের প্রধান অঙ্গীকার। তিনি বলেন, “যতদিন আমাদের দেহে প্রাণ থাকবে, ততদিন দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব। জনগণের জীবনমানের পরিবর্তন ঘটানোই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”

দেশব্যাপী পানি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নে বড় পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে। এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং সেচব্যবস্থার উন্নয়ন সম্ভব হবে।

নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়েও সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, মেয়েদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড কর্মসূচিও চালু করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, সরকারের এসব উন্নয়নমূলক কর্মসূচি দেশের অর্থনীতি, কৃষি, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে সরকার, বাড়বে স্বাস্থ্যখাতের সক্ষমতা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: এক দশক পর ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে খসড়া চার্জশিট

১২৭তম বার পিছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

কাঁঠালে তৈরি হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা মন্ত্রীর

বড় টুর্নামেন্টে রোনালদোর গোলখরা দীর্ঘতর, পাঁচ বছর ধরে নেই ওপেন-প্লে গোল

১০

বিশ্বকাপ ম্যাচ প্রদর্শনী ঘিরে উত্তেজনা, রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে লাঞ্ছনার অভিযোগ

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার নতুন আশা

১২

ভেড়ামারা ১২মাইল এলাকায় বারি উদ্ভাবিত তিল ফসলের উপযোগিতা পরীক্ষার উপর মাঠ দিবস অনুষ্ঠিত

১৩

দেশের উন্নয়ন ধরে রাখতে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

ইমামতি ছেড়ে পালিয়েও শেষ রক্ষা হয়নি, অবশেষে গ্রেফতার

১৫

অন্যের রিজিক নষ্ট করলে কী শাস্তি? তওবা করলে কি ক্ষমা পাওয়া যায়?

১৬

শিশু আয়াত হত্যা মামলায় মৃত্যুদণ্ড পেল আসামি আবির

১৭

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার

১৮

৭২ ঘণ্টা পেরিয়েও সীমান্তে আটকে ৯ জন, ফেরত নিতে অস্বীকৃতি বিএসএফের

১৯

২৬ জুন সারাদেশে পালিত হবে পবিত্র আশুরা

২০