কটিয়াদী উপজেলা পরিষদের পুকুরে ডুবে পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যু  – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৯ মে ২০২৬, ৭:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কটিয়াদী উপজেলা পরিষদের পুকুরে ডুবে পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যু 

কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে হামিম (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হামিম কটিয়াদী পৌর এলাকার চড়িয়াকোনা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হুমায়ুনের ছেলে। সে কটিয়াদী আদর্শ বিদ্যা নিকেতনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তারা সপরিবারে উপজেলা খাদ্য গুদাম সংলগ্ন ভোগপাড়া মহল্লায় বসবাস করতেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে হামিম তার কয়েকজন বন্ধুর সঙ্গে উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন পুকুরে গোসল করতে যায়। অন্য বন্ধুরা পানি থেকে উঠে এলেও হামিমকে দীর্ঘক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছিল না। সহপাঠীদের চিৎকারে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানানো হয়। পরে আনসার সদস্যরা দ্রুত পুকুরে নেমে তল্লাশি চালিয়ে হামিমকে উদ্ধার করেন।

উদ্ধারের পর তাকে তাৎক্ষণিক কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মুখলেসুর রহমান সোহান তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, একই স্থানে ইতিপূর্বেও প্রাণহানির ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ১৬ জুলাই ইমন মিয়া (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী এই পুকুরেই নিখোঁজ হওয়ার একদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছিল। একই স্থানে বারবার দুর্ঘটনার ফলে স্থানীয়দের মাঝে 
উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১০

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১১

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৩

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৪

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৫

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৬

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

১৯

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

২০