চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে কোটি টাকার দুর্নীতির অভিযোগ  – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৯ মে ২০২৬, ১২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে কোটি টাকার দুর্নীতির অভিযোগ 

নোয়াখালীর বেগমগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে বিদ্যুৎ বিলসহ বিভিন্ন খাতে কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে গঠিত বিদ্যালয়টির পূর্ববর্তী ম্যানেজিং কমিটি ও সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক মো. মাহবুবুর রশীদ তারেক বিদ্যালয়টিকে অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত করেছিলেন বলে অভিযোগ তুলেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সভাপতি ও চৌমুহনী পৌরসভা বিএনপি’র আহ্বায়ক জহির উদ্দিন হারুন। 

 বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় গত বৃহস্পতিবার বিকালে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। ১৯১৭ সালে প্রতিষ্ঠিত শতবর্ষী মদন মোহন উচ্চ বিদ্যালয় একসময় এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও কৃতিত্বের অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনা, রাজনৈতিক দলীয়করণ ও নানা আর্থিক অনিয়মের কারণে ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠের শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন বর্তমান পরিচালনা কমিটির সদস্যরা। জহির উদ্দিন হারুন বলেন, সাবেক সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণসহ তার ঘনিষ্ঠজনরা দীর্ঘদিন বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে থেকে উন্নয়নের পরিবর্তে নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত ছিলেন। তিনি অভিযোগ করেন, সর্বশেষ পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম স্বপন এবং সাময়িক বহিষ্কৃত প্রধান শিক্ষক মাহবুবুর রশীদ তারেকের যোগসাজশে বিদ্যালয়ের বিপুল অর্থ লুটপাট করা হয়েছে। তিনি বলেন, বিগত কমিটির সময় এক মাসে বিদ্যালয়ের বিদ্যুৎ বিল তিন লাখ টাকা পর্যন্ত এসেছে

বিদ্যুৎ বিভাগের অসাধু কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ছাড়া, বিদ্যালয়ের স্থায়ী সম্পত্তির আয়-ব্যয়েরও কোনো স্বচ্ছ হিসাব পাওয়া যায়নি। তিনি আরও অভিযোগ করেন, বহিষ্কৃত প্রধান শিক্ষক নিয়মিত ক্লাস না নিয়ে বিকাল ৩টার পর বিদ্যালয়ে আসতেন এবং গভীর রাত পর্যন্ত পরিচালনা কমিটির পছন্দের লোকজন নিয়ে বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত থাকতেন। ভর্তি বাণিজ্য, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় এবং প্রশাসনিক অদক্ষতার কারণে শিক্ষকরা দীর্ঘ সময় বেতন বঞ্চিত ছিলেন বলেও দাবি করেন তিনি

সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক মো. মাহবুবুর রশীদ তারেক তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, মিথ্যা ও ধোঁয়াশাপূর্ণ অভিযোগের ভিত্তিতে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে কয়েকজন শিক্ষক আমার বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ ও সিরাজুল ইসলাম স্বপনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাদের ব্যবহৃত ফোন নম্বর বন্ধ থাকায় এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যোগাযোগ করা হলে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান বলেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০