ভর্তুকির হারভেস্টার নিচ্ছে অতিরিক্ত ভাড়া, শ্রমিক সংকটে বিপাকে কৃষক – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৭ মে ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভর্তুকির হারভেস্টার নিচ্ছে অতিরিক্ত ভাড়া, শ্রমিক সংকটে বিপাকে কৃষক

মোঃ সাইফুল ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ)  কিশোরগঞ্জের কটিয়াদীতে চলতি বোরো মৌসুমে ধান কাটায় তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছে। দুই মণ ধানের দামেও মিলছে না একজন শ্রমিক। অন্যদিকে সরকারি ভর্তুকিতে দেওয়া হারভেস্টার মেশিনে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। ফলে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। মাঠে পাকা ধান থাকলেও সময়মতো কাটতে না পারায় বাড়ছে ক্ষতির আশঙ্কা। সাম্প্রতিক অতিবৃষ্টিতে অনেক জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। কোথাও আবার অতিরিক্ত পেকে ঝড়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। তাই কৃষক হারভেস্টার মেশিনের দিকে ঝুঁকছেন। আর এই সুযোগ কে কাজে লাগিয়ে হারভেস্টার মালিকেরা হাকাচ্ছে অতিরিক্ত ভাড়া। সরকার নির্ধারিত ভাড়া বিঘা প্রতি ২৫০০ টাকা হলেও কৃষকদের গুণতে হচ্ছে ৩৫০০-৪০০০ টাকা। চাহিদা বেশি থাকায় দরদাম করার সুযোগও পাচ্ছেন না কৃষকরা। এক বিঘা জমিতে ধান উৎপাদনে গড়ে প্রায় ২২ হাজার টাকা খরচ হচ্ছে। অথচ প্রতি বিঘায় গড়ে ২৫ মণ ধান উৎপাদন হলেও, প্রতি মণ ৭০০-৮০০ টাকা দরে বিক্রি করে প্রতি বিঘায় ৪ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছ।

স্থানীয় কৃষকরা জানান, বৃষ্টির কারণে ধানের ক্ষতি হচ্ছে। শ্রমিক সংকটে সময়মতো কাটতে পারছি না। হারভেস্টার আনতেও দিতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। প্রতি বিঘায় ৪-৫ হাজার টাকা লোকসান হচ্ছে। কৃষিই আমাদের একমাত্র আয়ের উৎস, কিন্তু এভাবে চললে সংসার চালানো কঠিন হয়ে পড়বে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, দেশে কৃষিতে শ্রমিক সংকট দীর্ঘমেয়াদি সমস্যায় রূপ নিয়েছে। তাই যান্ত্রিকীকরণের বিকল্প নেই। তবে এর সুফল পেতে হলে ভর্তুকির সঠিক বাস্তবায়ন এবং হারভেস্টারের ভাড়া নিয়ন্ত্রণে কঠোর নজরদারি জরুরি।

উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়া জানান, চলতি বোরো মৌসুমে উপজেলায় ১২ হাজার ৮৫০ হেক্টর জমিতে ধান আবাদ করা হয়েছে। এর মধ্যে অতিবৃষ্টির কারণে হাওড় অঞ্চলের প্রায় ৫৮৫ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন,উপজেলাতে ২৭ টি হারভেস্টার মেশিন চলমান রয়েছে। অতিরিক্ত ভাড়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এখন ভাড়া নিয়ে কথা বললে কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি কোন কৃষক সুনির্দিষ্ট  অভিযোগ আমাদের কাছে নিয়ে আসেন, আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।  তবে উপজেলা কৃষি কর্মকর্তা কার কাছে কতটি হারভেস্টার মেশিন রয়েছে তার কোন তালিকা দিতে পারেননি। স্থানীয় কৃষিবিদরা বলছেন, উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকি থাকলে, এবং ব্লক সুপারভাইজাররা মাঠে আসলে কৃষকের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১০

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১১

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৩

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৪

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৫

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৬

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

১৯

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

২০