মাধবপুরে মহাসড়ক দখল করে রিক্সার দাপট যানজটে ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৩ মে ২০২৬, ৮:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাধবপুরে মহাসড়ক দখল করে রিক্সার দাপট যানজটে ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি

হবিগঞ্জের মাধবপুর পৌর শহর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে রিক্সার বেপরোয়া চলাচল ও যত্রতত্র পার্কিংয়ের কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারী, স্থানীয় বাসিন্দা এবং দূরপাল্লার যাত্রী সাধারণ। বিশেষ করে মাধবপুর বাজার দখল করে শত শত রিক্সা এলোমেলো ভাবে দাঁড়িয়ে থাকায় প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে একদিকে যেমন যাতায়াতে সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে বাড়ছে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি।

সরেজমিনে দেখা যায় মহাসড়কের মাধবপুর বাজার অংশে রিক্সা চালকরা, ট্রাফিক আইন তোয়াক্কা না করে সড়কের মাঝখানেই যাত্রী ওঠানামা করাচ্ছেন। ব্যস্ততম এই সড়কের অর্ধেক জায়গা রিক্সার দখলে থাকায় বাস ও ট্রাকসহ অন্যান্য ভারী যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। স্থানীয় বাসিন্দা বিএনপির নেতা মাসুদ আলী জানান, মহাসড়কে রিক্সা চলাচল নিষিদ্ধ থাকলেও প্রশাসনের কার্যকর নজরদারি না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। প্রতিদিন কাজে যাওয়ার সময় বাজার এলাকায় ২০ থেকে ৩০ মিনিট যানজটে আটকে থাকতে হয় বলে তিনি অভিযোগ করেন।

পরিবহন চালকরাও এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন। বাসচালক শফিক মিয়া জানান, রিক্সার কারণে হঠাৎ ব্রেক চাপতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার উপক্রম হয়। স্থানীয় ব্যবসায়ী স্বপ্ন রায় জানান, বাজারে নির্দিষ্ট রিক্সার স্ট্যান্ড না থাকায় চালকরা যেখানে-সেখানে রিক্সা দাঁড় করিয়ে রাখছেন, যা ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব ফেলছে। দ্রুত নির্দিষ্ট স্থানে স্ট্যান্ড স্থাপন ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

এ বিষয়ে মাধবপুর ট্রাফিক জোনের ইন্সপেক্টর টিআই মোঃ জাকির হোসেন বলেন, জনসচেতনতার অভাব ও বিকল্প ব্যবস্থার অভাবে সমস্যাটি পুরোপুরি দূর করা যাচ্ছে না। তবে শিগগিরই বিশেষ অভিযান চালিয়ে মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী রিক্সার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, মহাসড়কে রিকশার অবস্থান ও যানজট সৃষ্টির বিষয়ে হাইওয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০