ডিসিদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৩ মে ২০২৬, ২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিসিদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডিসি সম্মেলন–২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসকদের উদ্দেশে একগুচ্ছ সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যুৎ সাশ্রয়, দুর্নীতি প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, খাদ্যে ভেজাল ও বাল্যবিবাহ বন্ধসহ প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেন তিনি।

রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। চার দিনব্যাপী এই সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩০টি কার্য অধিবেশন এবং এতে অংশগ্রহণ করছে ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগ। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়নের কথাও পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দুর্নীতি জনপ্রশাসনকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এবং কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। তিনি জানান, সততা, মেধা ও দক্ষতার ভিত্তিতেই জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি অনুসরণ করা হবে। পাশাপাশি দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের জন্য ডিসিদের সবসময় প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি।

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যার মধ্যে মার্কেট বন্ধ রাখার সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসকদের সক্রিয় ভূমিকা রাখতে বলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও বাড়ানো এবং সাধারণ মানুষের ন্যায্য অভিযোগগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত সমাধানের নির্দেশনা দেন তিনি।

সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি বাল্যবিবাহ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এসব অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না।

শিক্ষা ও সামাজিক উন্নয়নের বিষয়ে তিনি বলেন, সব জেলায় ছাত্রছাত্রীদের জন্য সংস্কৃতি ও খেলাধুলার প্রতিযোগিতা শুধু শীতকালেই নয়, বরং সব মৌসুমে আয়োজনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বন্যা ও খরা মোকাবিলায় জেলা প্রশাসকদের আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, সমাজ থেকে বৈষম্য পুরোপুরি নির্মূল করা সম্ভব নাও হতে পারে, তবে ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন নৈতিক রাষ্ট্র গঠনই সরকারের মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে মাঠ প্রশাসনকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশ দেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০