1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বরিশাল মহানগর ও জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন – দৈনিক দেশেরকথা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামালপুরে আত্মহত্যা  মামলা প্রত্যাহারের দাবিতে  মানববন্ধন  হয়রানি বন্ধের নিশ্চয়তা পেলে পরশুই দেশে ফিরব: সাকিব আল হাসান পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম উলিপুরের বাইপাস সড়কের সংযোগস্হল পরিবর্তনের আবেদন  বিনা অপরাধে কোনো সাংবাদিক কারাগারে থাকবে না: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইউটিউবে নতুন যাত্রা শুরু করলেন জয়া আহসান আত্রাইয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোবিপ্রবিতে সাইবার নিরাপত্তায় নারীদের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডিসিদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশাল মহানগর ও জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

বরিশাল প্রতিনিধি 
  • প্রকাশ রবিবার, ৩ মে, ২০২৬

গতকাল  ০২ এপ্রিল ২০২৬ রাতে বরিশাল মহানগর ও জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে মহানগর ও জেলা—দুই শাখাতেই গুরুত্বপূর্ণ পদে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।

বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক হিসেবে এনামুল হাসান তাসনিম এবং সদস্য সচিব হিসেবে নাভিদ রহমান খান তুষারকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মাহামুদ হাসান তানজিলকে। এছাড়া ১১ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তারা হলেন—আহাদ হোসাইন আবির, মাজারুল ইসলাম মনিম, সজল তালুকদার, খালেদ হোসেন বাবর, হুমায়ুন কবির খান ফেরদৌস, জহির রায়হান, সাদ্দাস হোসেন, সিহাব (ববি), আল আমিন হাসান এবং রাকিব তালুকদার।

অপরদিকে বরিশাল জেলা ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে তৌফিকুল ইসলাম ইমরানকে এবং সদস্য সচিব করা হয়েছে আল আমীন মৃধাকে। জেলা কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ আল মামুন। এছাড়া ১০ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তারা হলেন—আব্দুল কাদের মোল্লা, ইমরান আহমেদ ইব্রাহিম, জাহিদুল ইসলাম প্রিন্স, জাহিদ সাকিন, মহসিন শিকদার, আরিফ হোসেন, ইমতিয়াজ চৌধুরি, রফিকুল ইসলাম ও মাহমুদ হাসান।

নতুন কমিটি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বইছে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park