শ্রীপুরে ‘বনখেকো’ চক্রের দাপট: উজাড় হচ্ছে সরকারি বনাঞ্চল, হুমকির মুখে পরিবেশ – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২ মে ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে ‘বনখেকো’ চক্রের দাপট: উজাড় হচ্ছে সরকারি বনাঞ্চল, হুমকির মুখে পরিবেশ

গাজীপুরের শ্রীপুর সংলগ্ন বনাঞ্চল থেকে কৌশলে মূল্যবান সরকারি গাছ কেটে নিয়ে যাচ্ছে একদল প্রভাবশালী ‘বনখেকো’ চক্র। দেখার যেন কেউ নেই—এমন পরিস্থিতির সুযোগ নিয়ে একের পর এক গাছ উজাড় হতে থাকায় স্থানীয় বন ও পরিবেশ এখন চরম হুমকির মুখে পড়েছে।

স্থানীয় সচেতন নাগরিকদের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র রাতের আঁধারে এবং দিনের বেলা বিভিন্ন কৌশলে বনের সরকারি গাছগুলো কেটে সাবাড় করছে। বনের ভেতরে লোকচক্ষুর আড়ালে থাকা মূল্যবান শাল, গজারি ও অন্যান্য ঔষধি ও বনজ বৃক্ষ লক্ষ্য করে এই ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। স্থানীয়দের দাবি, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকায় এই চক্রটির বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না।

বন ও পরিবেশ বিশেষজ্ঞদের মতে, এভাবে অবাধে গাছ কাটতে থাকায় দিন দিন বনের আয়তন সংকুচিত হচ্ছে এবং নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। নির্বিচারে গাছ কাটার ফলে বন্যপ্রাণীদের আবাসস্থল ধ্বংস হচ্ছে এবং তাপমাত্রা বৃদ্ধিসহ জলবায়ু পরিবর্তনের প্রভাব এই অঞ্চলে প্রকট হয়ে উঠছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘বনখেকো’ চক্রটি এতটাই বেপরোয়া যে তারা ধারাবাহিকভাবে বনের গাছ কেটে নিয়ে যাচ্ছে, অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। সাধারণ মানুষের দাবি, এখনই যদি এই গাছ কাটা বন্ধ করা না যায়, তবে অচিরেই এই বিশাল বনাঞ্চল মানচিত্র থেকে বিলীন হয়ে যাবে।

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় জরুরি ভিত্তিতে সরকারিভাবে গাছ কাটা বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সাথে বনের জমি রক্ষায় টহল জোরদার করা এবং দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি উঠেছে।

স্থানীয় সাধারণ মানুষের আকুতি— “আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য এই বনাঞ্চলটুকু টিকিয়ে রাখতে চাই। প্রশাসনের কঠোর হস্তক্ষেপই পারে এই বনাঞ্চলকে দস্যুদের হাত থেকে রক্ষা করতে।”

  এ বিষয়ে স্থানীয় বন কর্মকর্তা বলেন “আমরা বিষয়টি খতিয়ে দেখছি” এবং আমাদের অভিযান চলছে”) 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০