1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণে আজ সন্ধ্যায় বিআরটিএর বৈঠক – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের  নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আজাদ পার্টি’র আত্মপ্রকাশ মার্কিন বাণিজ্যচুক্তি পড়ে কয়েক রাত ঘুমাতে পারিনি : মাহা মির্জা বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বৃদ্ধির প্রস্তাব জ্বালানির দামে আগুন, পাম্পে নেই অকটেন-পেট্রোল।

গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণে আজ সন্ধ্যায় বিআরটিএর বৈঠক

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশের গণপরিবহনের ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ লক্ষ্যে রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে ভাড়া নির্ধারণ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।

বিআরটিএর একাধিক কর্মকর্তা জানান, যাত্রীবাহী মোটরযানের ভাড়া পুনঃনির্ধারণের জন্য গঠিত ১২ সদস্যের কমিটি এই বৈঠকে নতুন ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট অংশীজনদের বিষয়টি জানানো হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে দ্রুত ভাড়া সমন্বয় জরুরি হয়ে পড়েছে। মালিকপক্ষ বৈঠকে নতুন ভাড়ার একটি প্রস্তাব উপস্থাপন করবে বলেও তিনি জানান।

বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাস ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ৪৫ পয়সা এবং দূরপাল্লায় ২ টাকা ১২ পয়সা নির্ধারিত রয়েছে। এছাড়া মহানগরে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং অন্যান্য এলাকায় ৮ টাকা নির্ধারণ করা আছে।

তবে মালিক সমিতির সূত্রে জানা গেছে, নতুন প্রস্তাবে মহানগরে প্রতি কিলোমিটার ভাড়া ৪ টাকা এবং দূরপাল্লায় ৩ টাকা ৮০ পয়সা নির্ধারণের দাবি তোলা হতে পারে।

বিআরটিএ জানায়, ভাড়া নির্ধারণে ব্যয় বিশ্লেষণ শেষে কমিটির সুপারিশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর গেজেট প্রকাশের মাধ্যমে নতুন ভাড়া কার্যকর করা হবে। প্রচলিত নিয়ম অনুযায়ী জ্বালানি তেলের দাম পরিবর্তনের সঙ্গে ভাড়াও সমন্বয় করা হয়।

এর আগে শনিবার (১৮ এপ্রিল) রাতে সরকার জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করে, যেখানে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park