আলমডাঙ্গায় অবৈধভাবে ডিজেল মজুদের কারনে  ভ্রাম্যমাণ আদালতে  জরিমান ও কারাদণ্ড – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আলমডাঙ্গায় অবৈধভাবে ডিজেল মজুদের কারনে  ভ্রাম্যমাণ আদালতে  জরিমান ও কারাদণ্ড

আলমডাঙ্গার আসাননগর গ্রামে অবৈধভাবে ডিজেল মজুদ রাখার অভিযোগে শরিফুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে এ দণ্ডাদেশ প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল শামীম।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহিনুজ্জামান শাহিন প্রথমে অনুসন্ধান চালান। পরে শরিফুল ইসলামের বাড়িতে ৩ব্যারেল ডিজেল মজুদের তথ্য নিশ্চিত হলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

অভিযানে আসাননগর গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে শরিফুল ইসলামের বাড়ি থেকে প্রায় ৬৪৫ লিটার, অর্থাৎ ৩ ব্যারেল ডিজেল জব্দ করা হয়। এ সময় জব্দকৃত তেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তেলের মূল্য রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

পাশাপাশি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন, ২০১৬-এর ১৬(৪) ধারা ও সংশ্লিষ্ট বিধান অনুযায়ী অবৈধভাবে জ্বালানি তেল মজুদের প্রমাণ পাওয়ায় ঘটনাস্থলেই তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল শামীম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে অবৈধভাবে ডিজেল মজুদের সত্যতা পাওয়া গেছে। এ ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০