আলমডাঙ্গায়  ম্যাজিস্ট্রেটের সামনে আইন ভেঙে উল্টো পথে তেল নিতে গিয়ে ধরা খেল পুলিশ,  জরিমানা আদায় – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১৬ এপ্রিল ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আলমডাঙ্গায়  ম্যাজিস্ট্রেটের সামনে আইন ভেঙে উল্টো পথে তেল নিতে গিয়ে ধরা খেল পুলিশ,  জরিমানা আদায়

আলমডাঙ্গায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রভাব খাটিয়ে লাইন ভেঙে উল্টো পথে তেল নেয়ার সময় এক পুলিশ সদস্যকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আলমডাঙ্গা হক ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিল মোঃ শফিউল্লাহ।

অভিযান সূত্রে জানা যায়,আলমডাঙ্গায় অবস্থিত হক ফিলিং স্টেশনে  সকাল ৭টা থেকে ৬০০০ লিটার পেট্রোল ও ২০০০ লিটার অকটেন সরবরাহ শুরু হয়। জরুরি সেবার জন্য আলাদা লাইন থাকলেও তা উপেক্ষা করে আলমডাঙ্গা থানার কনস্টেবল  পুলিশ সদস্য তৌহিদুল ইসলাম  প্রভাব খাটিয়ে উল্টো পথে ঢুকে তেল নেওয়ার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থলেই তাকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত ৫০০ টাকা জরিমানা করেন।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিল মোঃ শফিউল্লাহ বলেন, “আইনের চোখে সবাই সমান। নিয়ম ভঙ্গ করে তেল নেওয়ার কোনো সুযোগ নেই। আইন প্রয়োগকারী হয়েও বেআইনি কাজে জড়ানো সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

সাধারণ মানুষের  মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হয়ে এমন অনিয়ম শুধু দৃষ্টান্তহীনই নয়, বরং সাধারণ মানুষের কাছে ভুল বার্তা দেয়। তারা এ ধরনের ঘটনার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০