চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে মশাবাহিত রোগ প্রতিরোধের  কর্মসূচি  শুরু – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১২ এপ্রিল ২০২৬, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে মশাবাহিত রোগ প্রতিরোধের  কর্মসূচি  শুরু

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধের সমন্বিত কর্মসূচি অব্যাহত রয়েছে। গতকাল থেকে কর্মসূচী আওতায় চুয়াডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুক্ত হয়েছে।৮নম্বর ওয়ার্ডের বেলগাছি শাপলা চত্বর থেকে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি শুরু করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার বিভাগ)  ও চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসক শারমিন আক্তার। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক হামিদুর রহমান,ইমরান মহলদার রিন্টু, কাজী শরিফুল ইসলাম, সমাজ উন্নয়ন কর্মকর্তা কে এম আব্দুস সবুর খান,সেনেটারী ইন্সপেক্টর নার্গিস জাহান, চুয়াডাঙ্গা পৌরসভার কর্মচারী কল্যাণ অ্যাসোসিয়েশনের সভাপতি আলী হোসেন, মোহাইমেন পলাশ, জাহাঙ্গীর আলম, জোবায়ের আহমেদ, আব্দুল গনি প্রমুখ।

এ বিষয়ে চুয়াডাঙ্গা পৌর প্রশাসক শারমিন আক্তার বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন-কর্মসূচীর আওতায় চুয়াডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শাপলা চত্বর থেকে, হাজী মোড়, বেলগাছী রেলগেট হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের দু-পাশ  পরিস্কার করা হয়। একই সাথে মশক নিধন ঔষধ  স্প্রে করা হয়।

তিনি আরো বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুধুমাত্র পৌরসভার উপরে ফেলে রাখলে চলবে না। বিভিন্ন দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ির আশ-পাশ  নিজ নিজ দায়িত্বে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। নিজ নিজ প্রতিষ্ঠান পরিষ্কার করার পর ময়লা আবর্জনা স্তুুপ আকারে নির্ধারিত জায়গায় রেখে দিলে পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে সেটি সংগ্রহ করে ময়লা প্রসেসিং সেন্টারে নিয়ে যাওয়া হবে।

এদিকে এলাকাবাসীর দাবি মাসে একবারও ময়লা ফেলা গাড়ি এসব এলাকায় আসে না। পৌর কর্তৃপক্ষ বলেন, প্রতি ১৫ দিন ও ৭দিন পর পর পৌরসভার প্রত্যন্ত  প্রতি ওয়ার্ডে  ময়লা সংগ্রহের গাড়ি পাঠানো হয়। মূল শহরে প্রতিদিন ময়লা সংগ্রহের জন্য ভ্যানসহ লোক পাঠানো হয়।  তবে প্রয়োজনের তুলনায় গাড়ি ও লোকবল কম থাকায়  প্রতিদিন পৌরসভার সমস্ত এলাকায় ময়লা সংগ্ররের গাড়ি পাঠানো সম্ভব হয়ে ওঠে না।

চুয়াডাঙ্গা পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলাম বলেন, চলমান পরিষ্কার-পরিচ্ছন্ন তা কর্মসূচির আওতায় চুয়াডাঙ্গা পৌরসভারও প্রত্যেকটি এলাকাকে সংযুক্ত করা হবে। যদি কোন এলাকায় বেশী অপরিষ্কার ও ময়লা আবর্জনা জমা হয়ে থাকে তাহলে আমাদের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে।  এছাড়া যেসব এলাকার ড্রেনে মশক নিধন ব্যবহারকারী কর্মচারীরা পৌঁছায়নি সেটিও আমাদেরকে অবগত করতে হবে। তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০