1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে আবেদন ৫৩ হাজার – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের  নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আজাদ পার্টি’র আত্মপ্রকাশ মার্কিন বাণিজ্যচুক্তি পড়ে কয়েক রাত ঘুমাতে পারিনি : মাহা মির্জা বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বৃদ্ধির প্রস্তাব জ্বালানির দামে আগুন, পাম্পে নেই অকটেন-পেট্রোল। বগুড়া সফরের পথে সিরাজগঞ্জে বাড়ছে নিরাপত্তা তৎপরতা কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজা জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণে আজ সন্ধ্যায় বিআরটিএর বৈঠক স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে আবেদন ৫৩ হাজার

অনলাইন ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান পদে ১২,৯৫১টি শূন্য পদের বিপরীতে ৫৩,০৬৯টি আবেদন জমা পড়েছে। প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে ৪ এপ্রিল ২০২৬।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১১,১৫১টি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন এসেছে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রতিষ্ঠান থেকে ৭,৯০৮টি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রতিষ্ঠান থেকে ১১২টি, এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রতিষ্ঠান থেকে ৩,১৩১টি আবেদন জমা পড়েছে।

গত ২৫ মার্চ প্রকাশিত ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত)’ বিজ্ঞপ্তির আলোকেই এই ৫৩,০৬৯ জন প্রার্থী আবেদন করেছেন। আবেদনকারীর মধ্যে পুরুষ ৪৭,৩৫১ জন এবং মহিলা ৫,৭১৮ জন।

মো. আমিনুল ইসলাম জানান, পরীক্ষা গ্রহণের পরবর্তী প্রক্রিয়া সক্রিয়ভাবে চলমান রয়েছে। এছাড়া, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা রোধে প্রতিবছর দুটি করে নিয়োগ সম্পন্ন করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park