1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর, পাঁচ লাখ নিয়োগের সিদ্ধান্ত – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল আলমডাঙ্গায়  ম্যাজিস্ট্রেটের সামনে আইন ভেঙে উল্টো পথে তেল নিতে গিয়ে ধরা খেল পুলিশ,  জরিমানা আদায় ঠাকুরগাঁওয়ে মুরগীর ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি ঢাকাসহ ১৪ জেলায় রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত জারি কেউ কুমিরের সামনে ফেলে দেয়নি, জলাতঙ্কে ভুগছিল সেই কুকুরটি তান্ত্রিক সেজে  প্রতারণার ফাঁদে কিশোরী: টাকা স্বর্ণালংকার সহ প্রতারক মনির আটক

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর, পাঁচ লাখ নিয়োগের সিদ্ধান্ত

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় শূন্য পদের বিপরীতে ইতোমধ্যে ২৮৭৯ জন লোক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।

একই অধিবেশনে ই হেলথ কার্ড নিয়েও তথ্য দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, জনগণের জন্য ১৮০ দিনের কর্মসূচির আওতায় ই হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি প্রকল্প বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। শিক্ষার মানোন্নয়ন সরকারের ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park