1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
দেশব্যাপী সড়ক দুর্ঘটনা রোধে সরকারের কঠোর সিদ্ধান্ত, গণপরিবহনে জিপিএস কার্যকরের নির্দেশ – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন আমানিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা হাজী ওসমান গনি আর নেই ইরান যুদ্ধ ও অর্থনৈতিক চাপ, জনসমর্থনে ধসের মুখে ট্রাম্প প্রশাসন লাকসামে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ দু’জন গ্রেপ্তার শ্রীপুরে বিএনপি নেতা শামীম মোল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কামারখন্দে সাশ্রয়ী চিকিৎসায় সুবিধাবঞ্চিতদের পাশেখোকন মেমোরিয়াল হসপিটাল

দেশব্যাপী সড়ক দুর্ঘটনা রোধে সরকারের কঠোর সিদ্ধান্ত, গণপরিবহনে জিপিএস কার্যকরের নির্দেশ

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ রবিবার, ২৯ মার্চ, ২০২৬

দেশব্যাপী সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধি এবং সরকারের কার্যক্রম আরও জোরদার করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি।

সভায় সড়ক ও সেতুমন্ত্রী বলেন, গণপরিবহনে জিপিএস কার্যকর করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি কমাতে ইউটার্নগুলোকে নিরাপদ করার বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। মহাসড়কের সঙ্গে সংযুক্ত স্থানীয় সড়কগুলোতেও নিরাপদ ইউটার্ন নিশ্চিত করতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জনগণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য উল্লেখ করে মন্ত্রী বলেন, আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে অতীতের ভুলগুলোর পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সক্রিয় থাকতে হবে। এসময় তিনি আরও জানান, ফেরিতে যানবাহন ওঠানোর সময় যাত্রীদের নামিয়ে নিরাপদভাবে যানবাহন উঠানো এবং প্রয়োজনীয় নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ফিটনেসবিহীন কোনো যানবাহনের রেজিস্ট্রেশন না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাস মালিকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিআরটিএকে আরও শক্তিশালী করতে হবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য ভালো কিছু করতে চান এবং তা বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সকলের সদিচ্ছা ও সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সড়ক ও সেতুমন্ত্রী জানান, সড়ক দুর্ঘটনা হ্রাস ও নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে আগামী ঈদযাত্রাকে আরও স্বস্তিদায়ক করা হবে। তিনি বলেন, হাইওয়ে পুলিশকে আরও তৎপর করা, পণ্যবাহী যানবাহন নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং অনিয়ন্ত্রিত অস্থায়ী বাস কাউন্টার বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, এবারের ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বাচ্ছন্দ্যময় হলেও কিছু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যার মধ্যে সাময়িক বরখাস্ত, রুট পারমিট বাতিলসহ একাধিক পদক্ষেপ রয়েছে। সংশ্লিষ্ট পরিবহন প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ব্যাখ্যাও চাওয়া হয়েছে।

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এখন থেকে বিআরটিএ নির্ধারিত ভাড়ার তালিকা প্রতিটি বাস কাউন্টার ও যানবাহনে দৃশ্যমানভাবে প্রদর্শন বাধ্যতামূলক করা হবে। কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া শিগগিরই এসি বাসের ভাড়া নির্ধারণে সরকার উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।

সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে আগামী দিনে ঈদযাত্রা আরও নিরাপদ, নির্বিঘ্ন ও যাত্রীবান্ধব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

আজকের সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park