রায়পুরে মধ্যরাতে আগুন, ক্ষতিগ্রস্ত একাধিক দোকান – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১১ ফেব্রুয়ারী ২০২৬, ৯:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরে মধ্যরাতে আগুন, ক্ষতিগ্রস্ত একাধিক দোকান

রায়পুর উপজেলা  প্রতিনিধি >লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ উত্তর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে  ২ টা ৩০ মিনিটে বাজারের মাছ বাজার গলিতে বিশ্বনাথ ডাক্তারের দোকানের উত্তর পাশ থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বাজারের মুদি দোকান, তেল মিল, ইলেকট্রনিক সামগ্রী, খেলনা ও কার্পেটের দোকানসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে মফিজ বেপারী মুদি দোকান, আলী ভ্যারাইটিজ, আল আমিন ওয়েল মিল, দেলোয়ার স্টোর (চায়ের দোকান), নাহিদ স্টোর, ফয়সাল ইলেকট্রনিকস, তারেক রেক্সিন হাউস এবং মাতাব্বর এন্টারপ্রাইজ। এছাড়া মাসুদ স্টোর আংশিক ক্ষতির শিকার হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও রায়পুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

রায়পুর ফায়ার সার্ভিসের সাব অফিসার জসিম উদ্দিন বলেন,

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।”

প্রত্যক্ষদর্শী সিয়াম হোসেন বলেন,

“আমরা তখন বাংলা বাজারে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে দৌড়ে এসে দেখি আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ছে। সঙ্গে সঙ্গে রায়পুর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে আসে।”

আরেক প্রত্যক্ষদর্শী ছাইয়্যেদ জাহেদ ইজ্জুদ্দীন জানান, আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি বাজারের ব্যবসায়ী ও তরুণ যুবকরাও সর্বাত্মক সহযোগিতা করেন।

ঘটনায় কোনো প্রাণহানির খবর না পাওয়া গেলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১০

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১১

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৩

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৪

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৫

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৬

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

১৯

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

২০