জামালপুর জেলা হোটেল-রেষ্টুরেন্ট ও মিষ্টান্ন ভাণ্ডার মালিক সমিতির কমিটি গঠন – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৩০ জুলাই ২০২২, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুর জেলা হোটেল-রেষ্টুরেন্ট ও মিষ্টান্ন ভাণ্ডার মালিক সমিতির কমিটি গঠন

জামালপুর প্রতিনিধি>জামালপুর শহরস্হ হোটেল শ্যামল বাংলায় জামালপুর জেলা হোটেল-রেষ্টুরেন্ট ও মিষ্টান্ন ভাণ্ডার মালিক সমিতির উদ্যােগে এ সাধারণ সভা শুক্রবার ২৯ জুলাই  অনুষ্ঠিত হয়।

দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ও রেষ্টুরেন্ট মালিক সমিতির সদস্য সচিব মোঃ ইকরামুল হক নবীনের সঞ্চালনায় সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের, জামালপুর জেলা শাখার অন্যতম সদস্য, এফবিসিসিআই’র পরিচালক ও জেসিসিআই’র সভাপতি আলহাজ্ব রেজাউল করিম রেজনু সিআইপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ, জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতী, মানবাধিকার কর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, জামালপুর সনাকের সভাপতি অজয় কুমার পাল, জামালপুর জেলা হোটেল-রেষ্টুরেন্ট ও মিষ্টান্ন ভাণ্ডার মালিক সমিতির আহবায়ক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

অন্যান্যের মধ্যে জামালপুর জেলা হোটেল-রেষ্টুরেন্ট ও মিষ্টান্ন ভাণ্ডার মালিক সমিতির আহবায়ক কমিটির সদস্য দীপন কুমার বাকালী, মধু মহল মিষ্টান্ন ভাণ্ডারের মালিক আব্দুস সালাম, দয়াময়ী মিষ্টান্ন ভাণ্ডারের মালিক অধ্যাপক সাধন কুমার ঘোষ, হোটেল আমজাদের মালিক মোঃ আমজাদ হোসেন, দারুচিনি রেষ্টুরেন্টের মালিক আব্দুর রহমান রাজু, আজমেরী মিষ্টান্ন ভাণ্ডারের মালিক শামীম এজাজ খান মার্টিন, রুপসী বাংলা রেষ্টুরেন্টের মালিক নাজমুল আহসান রনি, পাঁচতারা হোটেল এন্ড রেষ্টুরেন্টের  মালিক শওকত হোসেন বাবু পাঠান বক্তব্য রাখেন।

 বক্তারা বলেন, জামালপুর জেলায় হোটেলে মোবাইল কোট পরিচালিত হলে, মোবাইল কোটে  দ্বায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট এর সাথে কখনও খারাপ আচরন করা যাবে না। তাকে বুঝিয়ে বলতে হবে এবং ভালো ব্যবহার করে সমস্যার সমাধান করার পরামর্শ প্রদান করেন।

তারা আরো বলেন, জামালপুর জেলা হোটেল-রেষ্টুরেন্ট ও মিষ্টান্ন ভাণ্ডার মালিক সমিতির নেতৃবৃন্দ একে অপরের সাথে সমন্বয় রেখে কাজ করতে হবে। তা হলেই এই হোটেল-রেষ্টুরেন্ট ও মিষ্টান্ন ভাণ্ডার মালিক সমিতি সামনের দিকে অগ্রসর হতে পারবে এবং যে কোন সমস্যা হলে নব-নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে সমন্বয় করে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানের প্রথমে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদের এবং জামালপুর জেলায় নিহত হোটেল মালিকদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করেন উপস্থিত নেতৃবৃন্দ।

পরে প্রধান অতিথি সহ বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করেন জামালপুর জেলা হোটেল-রেষ্টুরেন্ট ও মিষ্টান্ন ভাণ্ডার মালিক সমিতির নেতৃবৃন্দ।

প্রথম অধিবেশন শেষে পূর্বের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকল নেতৃবৃন্দদের সিদ্ধান্ত ক্রমে জুরিবোর্ডের মাধ্যমে জামালপুর জেলা হোটেল-রেষ্টুরেন্ট ও মিষ্টান্ন ভাণ্ডার মালিক সমিতির নব-নির্বাচিত সভাপতি মোঃ ইকরামুল হক নবীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন, শ্যামল ঘোষ, জাহাঙ্গীর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক সাধন কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক শামীম এজাজ খান মার্টিন, কোষাধ্যক্ষ দীপন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বাবু পাঠান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমন সাহা, সদস্য আব্দুল মবিন, আব্দুস সালাম, আব্দুল আউয়াল, মোশাররফ হোসেন সহ ২১সদস্য বিশিষ্ট ৩বছর মেয়াদি কমিটির নাম ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১০

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১১

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৩

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৪

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৫

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৬

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

১৯

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

২০