1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন রাজারহাটে পিক-আপের সংগে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬১৩ জনকল্যাণ ও মানবসেবার মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে মনিরুজ্জামান মৃধা সংকট উত্তরণে কাজ করছে সরকার, বাজেটে থাকছে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প ঢাকা আর বাসযোগ্য মনে হয় না, শহরের বাইরে থাকার কথা ভাবছি: মির্জা ফখরুল সেই ছয় শিশুর পরিবারকে চাকরি-আজীবন ফ্রি চিকিৎসার প্রস্তাব আদ্-দ্বীনের

ময়মনসিংহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ রবিবার, ৯ নভেম্বর, ২০২৫


ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার বিকেলে গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় সংঘর্ষ শুরু হয়। এই ঘটনায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষে মনোনয়নবঞ্চিত প্রার্থীর নারী সমাবেশের মঞ্চ, কিছু ব্যবসাপ্রতিষ্ঠান এবং ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, মনোনয়নপ্রাপ্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের পক্ষে অবস্থান নেওয়ায় জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাপ্পুর অফিস ও মোটরসাইকেল ভাঙচুরসহ স্থানীয় চারজন আহত হন। মনোনয়নবঞ্চিত আহমেদ তায়েবুর রহমান হিরণের সমর্থকরাও হামলা চালায়। খবর পেয়ে যৌথ বাহিনী চারজনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে।

দুপুরে দুই পক্ষই পৃথক সমাবেশ আয়োজন করে। মনোনয়নপ্রাপ্ত ইকবাল পক্ষ গৌরীপুর সরকারি কলেজের হোস্টেল মাঠে এবং মনোনয়নবঞ্চিত হিরণ পক্ষ শহরের মধ্যবাজার ধান মহাল এলাকায় সমাবেশ করে। বিকেল চারটা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে শুরু করেন। মিছিল চলাকালীন একে অপরের ওপর ইট-পাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে।

ইকবাল পক্ষের নেতা হাবিবুল ইসলাম খান শহীদ জানান, শান্তিপূর্ণ মিছিল চলাকালীন হিরণের সমর্থকরা হামলা চালিয়েছে, এতে কমপক্ষে ১০ জন আহত হন। হিরণ পক্ষের নেতা সুজিত কুমার দাস জানান, ইকবালের উপস্থিতিতে মঞ্চে আসা নারীদের ওপর হামলা চালানো হয়। এতে হিরণের স্ত্রী সাঈদা মাশরুরসহ ৪০ জন আহত হন।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার জানান, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় উভয়পক্ষের অনেকেই আহত হয়েছেন এবং পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park